হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমেরিকা মহাদেশে ইরানের কর্মকাণ্ডের নিন্দা যুক্তরাষ্ট্রসহ ১০ দেশের

আল-জাজিরা

ছবি: সংগৃহীত

আমেরিকা মহাদেশে ইরান ও ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশ। এসব কর্মকাণ্ডকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ও ‘অনিষ্টকর প্রভাব বিস্তারের অভিযান’ হিসেবে উল্লেখ করে তা বন্ধের আহ্বান জানিয়েছে দেশগুলো।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলোকে এসব কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়, এই হুমকি মোকাবিলায় দেশগুলো নিজেদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়াবে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্জেন্টিনা, কানাডা, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, গায়ানা, প্যারাগুয়ে, পেরু এবং ত্রিনিদাদ ও টোবাগো সই করেছে।

প্যারাগুয়েতে সম্প্রতি অনুষ্ঠিত আন্তঃদেশীয় সন্ত্রাসবাদ মোকাবিলা ফোরামের পর বিবৃতিটি প্রকাশ করা হয়। ওয়াশিংটন ও আসুনসিওন যৌথভাবে ওই বৈঠকের আয়োজন করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো ছিল বৈঠকের অন্যতম লক্ষ্য।

বৈঠকে অংশ নেওয়া দেশগুলো অভিযোগ করে, ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলো প্রাণঘাতী হামলার পরিকল্পনা, অবৈধ অর্থ সংগ্রহ, রাজনৈতিক হস্তক্ষেপসহ বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে ‘সন্ত্রাসী’ নেটওয়ার্ককে সহায়তা, প্রতিপক্ষকে চাপে রাখা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কার্যক্রম দুর্বল করা এবং আঞ্চলিক নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলোকে এসব কর্মকাণ্ড এখনই বন্ধ করতে হবে। এ ধরনের হুমকি মোকাবিলায় আরো পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিজেদের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর অঙ্গীকারও করেছে তারা।

এএম

বৈশ্বিক অর্থনীতির গতিপথ নির্ধারণে বড় শক্তি হরমুজ প্রণালি

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি

হুথিদের কাছ থেকে মোখা পুনর্দখলের দাবি ইয়েমেন সরকারের

হাম আতঙ্কে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

মুক্তি পেলেন ইয়েমেনে হুথিদের হাতে আটক ডব্লিউএফপি কর্মী

সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান

হুথিদের হামলার জের, রিয়াদে জরুরি বৈঠকে মক্কা প্রতিরক্ষা জোট

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা চুক্তি মেনে চলবে যুক্তরাষ্ট্র: রুবিও

গাজায় ইসরাইলের হামলা যুদ্ধাপরাধ: ইহুদি শিল্পী বিয়ারম্যান