হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে রাতভর হামলা চালিয়েছে ইসরাইল

আল-জাজিরা

ফাইল ছবি

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় রাতভর বড় ধরনের হামলা চালিয়েছে ইসরাইল। এতে একের পর এক বিকট বিস্ফোরণে পুরো অঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা (এনএনএ)।

প্রতিবেদনে বলা হয়, ইয়োহমোর আল-শকিফ, আরনুন ও কফর তেবনিত এলাকায় মধ্যরাতে ইসরাইলি হামলার পর শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এই বিস্ফোরণের কম্পন দূরবর্তী এল-খাররুব ও খালদে এলাকাতেও অনুভূত হয়েছে।

মারজাইউন জেলায় অবস্থিত ঐতিহাসিক বিউফোর্ট দুর্গের কাছাকাছি এলাকাতেও তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পাশের কুলাইয়া শহরের বহু বাড়ির জানালার কাচ ভেঙে যায় এবং কিছু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের তীব্র অভিঘাতে পুরো এলাকা কেঁপে ওঠে। একই সঙ্গে চারদিকে বারুদের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে।

এনএনএ আরও জানায়, টাইর জেলার আল-মানসুরি ও বেইউত আল-সাইয়্যাদ এলাকার উপকণ্ঠে ভারী মেশিনগান দিয়ে গুলি চালিয়েছে ইসরাইলি বাহিনী। পাশাপাশি আল-মানসুরি এলাকায় ভারী কামানের গোলাও নিক্ষেপ করা হয়।

এ ছাড়া বিনতে জুবেইল জেলার বারাআশিত পাহাড় থেকে আইনাতা এলাকার দিকে ইসরাইলি ট্যাংকের বহর এগোতে দেখা গেছে। একই সময়ে দেশটির পূর্ব ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী বিস্ফোরণ এবং তীব্র কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে লেবাননের জাতীয় বার্তা সংস্থা।

এএম

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচন জরিপে নেতানিয়াহু চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক

সেনাবাহিনীর দায়িত্ব এড়াতে পালিয়ে বেড়াচ্ছে লক্ষাধিক ইহুদি