হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, প্রথমবার অংশগ্রহণে নারীরা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

পবিত্র কোরআন মুখস্থ, তিলাওয়াত ও তাফসিরের আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবার ১ কোটি ২৬ লাখ সৌদি রিয়াল, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩ কোটি ৫০ লাখ টাকার পুরস্কার দেওয়া হচ্ছে। মক্কায় অনুষ্ঠিত ৪৬তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার এবারের আসরে পুরস্কারের পরিমাণ আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।

ছয় দিনব্যাপী এ প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন নারী ও পুরুষ প্রতিযোগী অংশ নেন। পাঁচটি বিভাগে মোট ৫০ জন বিজয়ী নির্বাচিত হয়েছেন।

এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ ছিল প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের অংশগ্রহণ। পুরুষ প্রতিযোগীদের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে পবিত্র মসজিদুল হারামে, আর নারী প্রতিযোগীদের চূড়ান্ত পর্ব হয়েছে প্রতিযোগিতার নির্ধারিত ভেন্যুতে।

প্রতিযোগিতায় কোরআন মুখস্থের দক্ষতা, আয়ত্ত, তিলাওয়াতের মান ও পরিবেশনার ওপর ভিত্তি করে প্রতিযোগীদের মূল্যায়ন করা হয়। বিচারপ্রক্রিয়ায় নির্ভুলতা ও স্বচ্ছতা বাড়াতে উন্নত করা হয়েছে ইলেকট্রনিক জাজিং সিস্টেমও।

শুধু বিজয়ীদের জন্য নয়, প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক প্রতিযোগীকেও ৫ হাজার সৌদি রিয়াল করে দেওয়া হয়েছে। ৩৩৪ জনের হিসাবে এ অংশের পুরস্কারের পরিমাণ প্রায় ১৬ লাখ ৭০ হাজার সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৪৫ লাখ টাকা।

সৌদি ইসলামবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিযোগীদের কোরআনের প্রতি নিষ্ঠা ও প্রচেষ্টাকে উৎসাহিত করতেই এ আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। এবারের আসরে মোট পুরস্কারের পরিমাণ ১ কোটি ২৬ লাখ রিয়ালে উন্নীত হওয়া সৌদি আরবের কোরআন ও কোরআনের হাফেজদের প্রতি পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতারও প্রতিফলন।

আগামী বুধবার মক্কার পবিত্র মসজিদুল হারামে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে পাঁচটি বিভাগে বিজয়ী ৫০ জন নারী ও পুরুষকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হবে।

সূত্র: আরব নিউজ

এমএমআর

সরকারের ছয় মাসে দেশের সার্বিক পরিস্থিতির কোনো উন্নতি হয়নি: ইসলামী আন্দোলন

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদের দরজায় ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ খোদাই

পিংক কালার মহিলা বাস সার্ভিস চালু, চলবে ১৩টি রুটে

কাচালং নদীতে বালু উত্তোলন, বিএনপি সভাপতিসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

অপারেশন সিন্দুর নিয়ে তৈরি ডকুমেন্টারিতে ইতিহাস বিকৃতি করেছে ভারত

হাসিনার উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করে লাভ হবে না, প্রধানমন্ত্রীকে পাটওয়ারী

বরখাস্ত ফিফা কর্মকর্তা

নবাবগঞ্জে ৬১০ পিস নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেপ্তার ২

তরুণদের নেতৃত্বে পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন গড়তে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

গল টেস্টে হারের শঙ্কায় শ্রীলঙ্কা