হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমেরিকা ও ইসরাইলকে এমন আঘাত করবো যা তারা আগে কখনও অনুভব করেনি

ইরানের হুঁশিয়ারি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। তিনি বলেছেন, আমেরিকা ও ইসরাইলকে এমন শক্তি দিয়ে আঘাত করা হবে, যা তারা আগে কখনও অনুভব করেনি।

ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ এক বার্তায় দাবি করেন, ইরান ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। তিনি লিখেছেন, “গতকাল ইরান আমেরিকা ও ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, এবং তারা আঘাত করেছে। আজ আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করব যা তারা আগে কখনও অনুভব করেনি।”

তার এই বক্তব্যের প্রতিধ্বনি শোনা গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প-এর আগের দিনের সতর্কবার্তায়। ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, “ইরান বলেছে যে তারা আজ খুব শক্তিশালী আঘাত করতে যাচ্ছে, যা আগে কখনও আঘাত করা হয়নি তার চেয়েও শক্তিশালী। তবে তাদের এটি না করাই ভালো। কারণ যদি তারা তা করে, তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।”

দুই পক্ষের এমন পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন নিবদ্ধ।]

সূত্র: আল-জাজিরা

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা মুসলিম ওয়ার্ল্ড লিগের

গাজায় ভারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসে শত শত তাঁবু প্লাবিত, অবর্ণনীয় দুর্ভোগ

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের