হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইল-ইতালির প্রতিরক্ষা চুক্তি স্থগিত: যা বললেন বিরোধী নেতা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

প্রতিরক্ষা চুক্তি নবায়ন স্থগিতের সিদ্ধান্ত নিয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেন, ইতালির এই সিদ্ধান্ত নেতানিয়াহু সরকারের আরেকটি লজ্জাজনক ব্যর্থতা। এর পাশাপাশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী সারের কার্যক্রমকে অস্তিত্বহীন বলে ‍উল্লেখ করেন লাপিদ। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে লাপিদ উল্লেখ করেন, ‘মেলোনি কোনো বামপন্থী-প্রগতিশীল ইউরোপীয় নেত্রী নন; তিনি ডানপন্থী-রক্ষণশীল শিবিরে আছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তা বোঝেন।’

তিনি আরো বলেন, ‘সরকার এমন দেশগুলোর সঙ্গেও ইসরাইলের স্বার্থ এগিয়ে নিতে ব্যর্থ হয়েছে, যারা আমাদের স্বাভাবিক মিত্র হওয়ার কথা।’

২০০৬ সালে অনুমোদিত এই প্রতিরক্ষা চুক্তি প্রতি পাঁচ বছর পর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়ে আসছিল। এতে প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রশিক্ষণ, গবেষণা ও প্রযুক্তি খাতে সহযোগিতা অন্তর্ভুক্ত ছিল।

ইউরোপে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে ইতালি অন্যতম হলেও সাম্প্রতিক সময়ে লেবাননে ইসরায়েলের হামলার সমালোচনা করেছে মেলোনি সরকার, যার প্রভাব দুই দেশের সম্পর্কে পড়তে শুরু করেছে।

জলবায়ু পরিবর্তন নিয়ে রাজনীতিকদের অবাস্তব বক্তব্যে অপূরণীয় ক্ষতি

হরমুজ খুলে দিতে ইরানের প্রতি পাকিস্তান সেনাপ্রধানের আহ্বান

নিজ ভূমিতে ফেরা অনিশ্চিত ১৩ লাখ রোহিঙ্গার

ভারতের রাজনৈতিক ব্যবস্থা সংস্কারের আহ্বান ককরোচ নেতার

কাগজে-কলমে নয়, বাস্তবেই খেলাপি ঋণ আদায়ের নির্দেশ সরকারের

সার সংকটে কৃষকের কাহিল অবস্থা, উৎপাদন ব্যাহত

জিআই পণ্য ইলিশ: গর্ব দিয়ে সম্পদ রক্ষা করা কঠিন

লোহাগাড়ায় ধসে পড়ছে ফারেঙ্গা সংযোগ সড়ক

বদরগঞ্জে বিএনপি নেতাদের বালু ব্যবসা জমজমাট

প্রধানমন্ত্রীর সফর নিয়ে দিল্লির অস্থিরতা