হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাঘি

আমার দেশ অনলাইন

মেহরদাদ আখলাঘি। ছবি: সংগৃহীত

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন মেহরদাদ আখলাঘি। দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছেন।

সোমবার আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

আখলাঘি এর আগে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন। মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পের বিভিন্ন কার্যক্রম তদারক করে প্রতিষ্ঠানটি। পরে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর দিকে দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ নিহত হন। এরপর সাময়িকভাবে সামরিক কর্মকর্তাদের হাতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল।

এবার আখলাঘিকে ওই পদে মনোনয়ন দেওয়া হলো। তবে এখনই তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারছেন না। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে হলে ইরানের সংসদের অনুমোদন প্রয়োজন। সংসদ অনুমোদন দিলে তবেই তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

এএম

হুথিদের কাছ থেকে মোখা পুনর্দখলের দাবি ইয়েমেন সরকারের

হাম আতঙ্কে যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি

মুক্তি পেলেন ইয়েমেনে হুথিদের হাতে আটক ডব্লিউএফপি কর্মী

সৌদিতে সেনা পাঠাবে তুরস্ক-পাকিস্তান

হুথিদের হামলার জের, রিয়াদে জরুরি বৈঠকে মক্কা প্রতিরক্ষা জোট

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা চুক্তি মেনে চলবে যুক্তরাষ্ট্র: রুবিও

গাজায় ইসরাইলের হামলা যুদ্ধাপরাধ: ইহুদি শিল্পী বিয়ারম্যান

ইরানের হুমকিতে হরমুজ ছেড়ে পলাল তেলবাহী ট্যাংকার

হুথিদের বিরুদ্ধে ১০০ যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা