হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কানাডাকে ‘যুক্তরাষ্ট্রের ফার্ম টিম’ বলল ইরান

আল-জাজিরা

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধে কানাডার সমর্থনের সমালোচনা করেছে তেহরান। এ প্রসঙ্গে কানাডাকে যুক্তরাষ্ট্রের ‘ফার্ম টিম’ বলে কটাক্ষ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাঘাই কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের সমালোচনা করেন। তিনি বরফে হকি খেলার একটি শব্দ ব্যবহার করে কানাডাকে ওয়াশিংটনের ‘ফার্ম টিম’ হিসেবে উল্লেখ করেন। হকিতে ফার্ম টিম বলতে জাতীয় পর্যায়ের কোনো দলের সঙ্গে যুক্ত অপেক্ষাকৃত ছোট দলের কথা বোঝায়। সেখানে তরুণ খেলোয়াড়েরা প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জন করেন।

বাঘাই তার পোস্টে লেখেন, ওয়াশিংটন কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বলে। আবার কানাডার পণ্যের ওপর শুল্ক আরোপ করে। দাবানলের ধোঁয়া নিয়েও কানাডাকে অপমান করে এবং শাস্তির হুমকি দেয়। এসবের জবাবে অটোয়ার প্রতিক্রিয়া হলো, ‘বুঝেছি, স্যার!’

ইরানের এই মুখপাত্র আরো বলেন, ওয়াশিংটনকে সন্তুষ্ট করতে অটোয়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ‘অবৈধ ও পছন্দনির্ভর যুদ্ধে’ অংশ নিচ্ছে।

শেষে কানাডার প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বাঘাই লেখেন, ‘এর বিনিময়ে পুরস্কার কী?’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই মন্তব্যের মাধ্যমে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক পদক্ষেপে কানাডার অবস্থানের সমালোচনা করা হয়েছে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে কানাডার সম্পর্ক নিয়েও কটাক্ষ করেছেন তিনি।

এএম

সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু: ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে বেলার আইনি নোটিশ

সৌরশক্তিতে চার্জ না দিলে নিবন্ধন পাবে না ব্যাটারিচালিত রিকশা

খলিফা ওমর (রা.)-এর বাজার ব্যবস্থাপনা

মোহাম্মদ আল-ফাতিহর আজাপ বাহিনী

সুপারির চারার খাওয়ার অপরাধে দুই ছাগলকে খালে ফেলে হত্যা

তৃতীয় সপ্তাহেও বক্স অফিসের শীর্ষে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

সৌরবিদ্যুতে চার্জ না দিলে জরিমানা, নিবন্ধনে আসছে অটোরিকশা

মুসলিম বিশ্বের ইতিহাস ক্যালেন্ডার

ইরানের প্রতিরোধের প্রশংসা করলেন আনোয়ার ইব্রাহিম

জেরুজালেম ও লিদ্দায় ফিলিস্তিনিদের উচ্ছেদের নির্দেশ ইসরাইলের