হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরান-যুক্তরাষ্ট্রের সম্ভাব্য চুক্তিকে স্বাগত জানাল পাকিস্তান

আমার দেশ অনলাইন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য একটি সমঝোতা বা চুক্তির খবরে ইতিবাচক মনোভাব দেখছে পাকিস্তান সরকার। তবে চলমান কূটনৈতিক তৎপরতার স্বার্থে এই মুহূর্তে তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করতে চায় না।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাতে আলজাজিরা জানিয়েছে, ইসলামাবাদ বর্তমানে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। এ কারণে দুই পক্ষের আস্থা ও বিশ্বাস বজায় রাখতে তারা সতর্ক অবস্থান নিয়েছে।

বিবৃতিতে বলা হয়, 'মধ্যস্থতাকারী হিসেবে আমরা কোনো পক্ষের বিশ্বাস নষ্ট করতে চাই না। তাই এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করছি না।'

পাকিস্তান আরো জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল কোথায় বৈঠকে বসবে, সে বিষয়ে এখনো তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। তবে বৈঠক যদি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হয়, তাহলে সেটিকে তারা সম্মানের বিষয় হিসেবে দেখবে।

এমপি

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

দ্বৈত নাগরিকত্ব আইনের কার্যকারিতা নিয়ে বিতর্ক

পরিকল্পনাতেই আটকে কর্মসংস্থানের অঙ্গীকার

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

ভৈরবে সাবেক কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

ডারউইন আনন্দ দিয়েছে, ম্যাকাই বাস্তবতা জানাল

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া