হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৮১

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইয়েমেনে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত অন্তত ৮১ জন যোদ্ধা নিহত হয়েছেন। বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকার দুই সামরিক কর্মকর্তা ও চিকিৎসা সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

লোহিত সাগর উপকূলের এক সামরিক কর্মকর্তা জানান, সংঘর্ষে সরকারি বাহিনীর ২৪ সদস্য নিহত হয়েছেন। তায়েজের অভ্যন্তরীণ এলাকায় আরো ১৫ সরকারি সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছেন আরেক সামরিক কর্মকর্তা।

অন্যদিকে, হুথি নিয়ন্ত্রিত এলাকার চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৪২ জন হুথি যোদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ইয়েমেনে আবারও তীব্র সংঘর্ষ শুরু হয়। এ সময় হুথি বাহিনী লোহিত সাগরের উপকূলীয় এলাকা ও তায়েজ অঞ্চলের কাছে রকেট ও ড্রোন হামলার পাশাপাশি স্থল অভিযান চালায়।

সরকারি সামরিক সূত্র এএফপিকে জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে হামলার মুখে থাকা গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাকে সরকারি নিয়ন্ত্রিত অন্যান্য এলাকার সঙ্গে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে হুথিরা। একই সঙ্গে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির কাছাকাছি এলাকায় নিজেদের অবস্থান আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

ইয়েমেনে এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধ চলছে। গত জুলাইয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইয়েমেনও সরাসরি জড়িয়ে পড়ে। ওই সময় হুথিরা সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে ২০২২ সালে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেঙে দিয়ে আবারও সংঘাতে জড়িয়ে পড়ে।

এমএমআর

ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

বর্তমান প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন

অনলাইনে প্রতি পাঁচ শিশুর একজন যৌন হয়রানির শিকার, বছরে আক্রান্ত ২ কোটি

লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়বে সরকার: গোলাম পরোয়ার

জবির সাবেক শিক্ষার্থীদের বাস পুকুরে, আহত ১৫

ইউক্রেনে যুদ্ধের মধ্যে স্বস্তির জায়গা জাকারপট্টিয়া

খামারিদের জন্য সুখবর, আসছে দেশীয় এলএসডি টিকা

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে সরকার-বিরোধীদল ব্যর্থ: তাজুল ইসলাম

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী মেলোনি