হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় ভবন ধসে নিহত ১১, ধ্বংসস্তূপের নিচে শতাধিক মানুষ

আমার দেশ অনলাইন

আল জাজিরা

গাজায় একটি ভবন ধসে ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজা সিটির পশ্চিমে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় দেওয়া একটি ভবন ধসে পড়লে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে পাঁচজন শিশুও রয়েছে। ভবনটির নিচে এখনো অন্তত ১০০ জন ফিলিস্তিনি আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। আটকে পড়াদের মধ্যে ৫০ জনই শিশু।

উদ্ধারকারীদের তথ্যমতে, ধ্বংসস্তূপ থেকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ১২ জনকে জীবিত বের করে আনতে সক্ষম হয়েছেন তারা। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

বাস্তুচ্যুত ফিলিস্তিনির আবাসস্থল হিসেবে ব্যবহৃত ভবনটি এর আগে ইসরাইলি গোলাবর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

মঙ্গলবার মধ্যরাতে ভবনটি ধসে পড়ে। সে সময় বাসিন্দারা সবাই ঘুমাচ্ছিল।

সূত্র: আল জাজিরা

আরএ

ইরান যুদ্ধ ঘিরে নতুন পরীক্ষার মুখে বৈশ্বিক অর্থনীতি

সৌদি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুথিদের

তেলের জন্য সৌদির বিকল্প উৎস খুঁজছে ইউরোপের ক্রেতারা

মক্কা-মদিনায় হুথিদের হামলার নিন্দা ওআইসির

একদিনে যুক্তরাষ্ট্রের ৩ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

মক্কায় হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি আরব

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

বাব আল-মান্দাব নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ

মদিনায় বিপুল পরিমাণ ইউরেনিয়ামসহ ১১ কোটি টন খনিজ ভান্ডারের সন্ধান