হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হুথিদের হামলার জের, রিয়াদে জরুরি বৈঠকে মক্কা প্রতিরক্ষা জোট

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও পারস্পরিক সামরিক সহযোগিতা বাড়াতে জরুরি বৈঠকে বসছে মক্কা প্রতিরক্ষা চুক্তির সদস্যরা। সৌদি আরবের রাজধানী রিয়াদে সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

জরুরি এই বৈঠকে অংশ নিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান অসীম মুনীর এবং প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইতোমধ্যে রিয়াদে পৌঁছেছেন। বৈঠকে সৌদি আরব ও তুরস্কের শীর্ষ পর্যায়ের মন্ত্রী এবং সামরিক কর্মকর্তারাও অংশ নেবেন।

রিয়াদে যাওয়ার আগে ইসহাক দার মদিনায় যান। সেখানে তিনি মসজিদে নববীতে নামাজ আদায় এবং পবিত্র রওজা মোবারক জিয়ারত করেন।

গত আগস্টে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে সদস্যদেশগুলোর মধ্যে পারস্পরিক নিরাপত্তার বিষয়ে গুরুত্বপূর্ণ অঙ্গীকার করা হয়। চুক্তির আওতায় কোনো একটি সদস্যরাষ্ট্রের ওপর হামলা হলে সেটিকে পুরো জোটের ওপর আক্রমণ হিসেবে বিবেচনা করার কথা বলা হয়েছে।

হুথিদের সাম্প্রতিক তৎপরতার কারণে এরই মধ্যে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। ইয়েমেনভিত্তিক এই বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটও পাল্টা সামরিক অভিযান শুরু করেছে।

এমন পরিস্থিতিতে সদস্য দেশগুলোর মধ্যে সমন্বয় ও প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার করতেই এবারের জরুরি বৈঠক ডাকা হয়েছে। এর আগে গত মাসেও সৌদি আরবের রাজধানীতে তিন দেশের সামরিক প্রধানদের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

সৌদি আরবের নিরাপত্তার বিষয়ে পাকিস্তান এরই মধ্যে তাদের অবস্থান স্পষ্ট করেছে। ইসলামাবাদ জানিয়েছে, রিয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা যেকোনো পরিস্থিতিতে সৌদি আরবের পাশে থাকবে। পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনীর ও প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফও পৃথকভাবে সৌদি আরবের প্রতি তাদের শর্তহীন সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

সূত্র: ডন

এআরবি

বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি ইয়েমেন সরকারের

সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা চুক্তি মেনে চলবে যুক্তরাষ্ট্র: রুবিও

গাজায় ইসরাইলের হামলা যুদ্ধাপরাধ: ইহুদি শিল্পী বিয়ারম্যান

ইরানের হুমকিতে হরমুজ ছেড়ে পলাল তেলবাহী ট্যাংকার

হুথিদের বিরুদ্ধে ১০০ যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

ইসরাইলি বিমানবন্দরে গিয়ে বিমানে ধাক্কা দেওয়ার পরিকল্পনা ছিল পাইলট আল-হাম্মামির

অর্থনৈতিক চাপ মোকাবিলায় ইরানের নতুন কৌশল

ইরানি নারীদের সামরিক প্রশিক্ষণ নেওয়ার কিছু চিত্র

হুথিদের বিরুদ্ধে ১১২২ হামলা চালানোর দাবি ইয়েমেনি বাহিনীর

হরমুজে মার্কিন তত্ত্বাবধানে পরিচালিত রুট ব্যবহারকারী জাহাজকে ইরানের সতর্কবার্তা