হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে শতাব্দী প্রাচীন চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলা, বাড়ছে ধ্বংসযজ্ঞ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের বেসামরিক ও ঐতিহ্যবাহী স্থানগুলোতে হামলার কারণে ক্ষয়ক্ষতি বাড়ছে। ইরানের রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে শতাব্দী প্রাচীন একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রে হামলার শিকার হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। খবর আলজাজিরার।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর জানান, এই হামলায় পাস্তোর ইনস্টিটিউট অব ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবেষণা কেন্দ্রটি ১৯২০ সালে চালু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হোসেইন কেরমানপুর একে ‘বৈশ্বিক স্বাস্থ্য খাতের শতাব্দী পুরানো স্তম্ভে হামলা’ বলে উল্লেখ করেছেন।

এদিকে ইরানের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী রেজা সালেহি আমিরি বলেছেন, এই ধরনের হামলা কোনো ধরণের আইনি ভিত্তি ছাড়াই সরাসরি ইরানের পরিচয়ের ওপর একটি ‘পরিকল্পিত ও সচেতন আক্রমণের’।

আমিরি আরো বলেন, ‘আজ আমরা সেই নৈতিকভাবে প্রতিষ্ঠিত আইনগুলোর সম্পূর্ণ পতন দেখছি, অথচ এই কানুনের মধ্য দিয়েই আগে সংঘাতগুলোকে নিয়ন্ত্রণ করা হত।’

মধ্যপ্রাচ্যে সংঘাত নিরসনে সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের ফোনালাপ

যুক্তরাষ্ট্র ও ইসরাইল ‘তুচ্ছ’ সব লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে: ইরান

ইরান অভিযানে আকাশসীমা ব্যবহারের মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান অস্ট্রিয়ার

উপসাগরীয় স্থাপনায় হামলা ছিল ‘একটি সতর্কবার্তা’: আইআরজিসি

ইউরোপে তেল রপ্তানির নতুন জ্বালানি রুট চালু করল ইরাক

বাগদাদে মার্কিন দূতাবাসে যেকোনো সময় হামলার আশঙ্কা, সতর্কতা জারি

হরমুজ প্রণালিতে চলাচলে যেসব দেশের জাহাজকে অনুমতি দিল ইরান

ইসরাইলের বিতর্কিত মৃত্যুদণ্ড আইন নিয়ে ৮ মুসলিম দেশের নিন্দা

দক্ষিণ লেবানন ধ্বংসের পরিকল্পনা ঠেকাতে বিশ্বকে পদক্ষেপ নেওয়ার আহ্বান

হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ৩৫ দেশের বৈঠক আজ