হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের কারাগারে ৪০ বছর কাটানো ফিলিস্তিনির মৃত্যু

আমার দেশ অনলাইন

ইসরাইলের কারাগারে দীর্ঘ ৪০ বছর বন্দি থাকার পর মুক্তি পাওয়া ফিলিস্তিনি মাহের আবদুল লতিফ ইউনিস মারা গেছেন। ভোরে ৬৮ বছর বয়সে তার মৃত্যু হয়।

ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধে অংশগ্রহণ এবং ফাতাহ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে ১৯৮৩ সালে ইসরাইলি কর্তৃপক্ষ তাকে আটক করেছিল।

ফিলিস্তিনি বন্দি আন্দোলনের অন্যতম পরিচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মাহের ইউনিসের জানাজা জোহরের নামাজের পর তার নিজ শহর আরআরায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টানা ৪০ বছর কারাভোগের পর তিনি ২০২৩ সালের ১৯ জানুয়ারি মুক্তি পান। মাত্র ২৫ বছর বয়সে তাকে কারাবন্দি করা হয়েছিল।

গ্রেপ্তারের পর মাহের ইউনিসকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলেও এক মাস পর সেই সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়। পরে ২০১২ সালে তার সাজা কমিয়ে ৪০ বছর মেয়াদি করা হয়।

কারাবন্দি থাকা অবস্থায় ২০০৮ সালে তিনি তার বাবাকে হারান। তার বাবা নিজেও এর আগে ইসরাইলের কারাগারে আট বছর বন্দি ছিলেন। মাহের ইউনিস ১৯৫৮ সালের ৬ জানুয়ারি আরা গ্রামে জন্মগ্রহণ করেন। নিজ গ্রামে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করার পর তিনি হাদেরার একটি শিল্পবিদ্যালয়ে পড়াশোনা করেন।

আরএ

আমিরাতে আয়রন ডোম ব্যাটারি মোতায়েনের কথা নিশ্চিত করল ইসরাইল

দীর্ঘদিন পর জনসম্মুখে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান

আরাগচির সঙ্গে হামাস-হিজবুল্লাহর বৈঠক, ইসরাইলকে উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি

হামাসের এত সামর্থ্য বুঝতে পারেনি ইসরাইল, প্রতিবেদনে ব্যর্থতার লজ্জা

ইরানের পরমাণু শক্তি অক্ষত আছে, বলছেন ইসরাইলি গোয়েন্দারা

খামেনির জানাজায় অংশ নিলেন ৩ ছেলে

তেহরানে আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন

ইসলামি রাষ্ট্রের ধারাবাহিকতা রক্ষা এবং খামেনি হত্যার প্রতিশোধের প্রতিজ্ঞা করল ইরান

খামেনির শেষ বিদায় অনুষ্ঠানে তেহরানে জনস্রোত

খামেনির প্রতি ইরানিদের ভালোবাসা দেখে বিস্মিত ট্রাম্প