হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

“মার্কিন ইহুদিদের ‘স্বর্ণযুগ’ শেষ”

আমার দেশ অনলাইন

র‍াব্বি অ্যামিয়েল হার্শ সিনাগগে ভাষণ দিচ্ছেন। ছবি: দ্য টাইমস অব ইসরাইল

যুক্তরাষ্ট্রের ইহুদি সম্প্রদায়ের প্রভাবশালী নেতা রাব্বি অ্যামিয়েল হার্শ বলেছেন, মার্কিন ইহুদিদের দীর্ঘদিনের ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে। শুক্রবার রাতে শাবাতের এক ধর্মীয় ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে ইহুদিদের জন্য নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে, যেখানে ইহুদিবিদ্বেষ ও ইসরাইলবিরোধী মনোভাব ক্রমেই বাড়ছে।

হার্শ উত্তর আমেরিকার ‘রিফর্ম’ ইহুদি আন্দোলনের একজন নেতা। মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে দেওয়া ওই ভাষণে হার্শ বলেন, ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের ইসরাইলে হামলা ছিল আমেরিকান ইহুদিদের স্বর্ণযুগের অবসানের প্রতীকী সূচনা। তার মতে, দেশটির রাজনৈতিক ডান ও বাম—উভয় শিবিরেই ইহুদিবিদ্বেষী মনোভাব স্বাভাবিক হয়ে উঠছে।

তিনি বলেন, ‘একসময় ইহুদিদের সম্মান করা হতো, সাদরে গ্রহণ করা হতো এবং সমাজের কাছে গুরুত্বপূর্ণ বিভিন্ন ক্ষেত্রে তাদের উপস্থিতি ছিল প্রত্যাশার চেয়েও বেশি। ইসরাইলের প্রতি উভয় দলেরই (ডেমোক্র্যাট ও রিপাবলিকান) ব্যাপক সমর্থন ছিল। সেই সোনালি দিনগুলো যেন শেষ হয়ে গেছে। আমরা আবার ইতিহাসের সেই পুরোনো স্বাভাবিক অবস্থায় ফিরে যাচ্ছি।’

হার্শ অভিযোগ করেন, নতুন করে নির্বাচিত কয়েকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা শুধু ইসরাইল সরকারের সমালোচক নন, বরং ইসরাইল রাষ্ট্রের অস্তিত্বেরই বিরোধী। তিনি ইসরাইলবিরোধী আন্দোলনের সঙ্গে ইহুদিবিদ্বেষ বৃদ্ধির যোগসূত্রের কথাও তুলে ধরেন।

হার্শ ইসরাইলের সমালোচনা করার অধিকারকে সমর্থন করলেও বলেন যে, ‘কংগ্রেসের নতুন সদস্যদের কেউ কেউ কেবল ইসরাইলের সমালোচনাই করছেন না, বরং তারা ইসরাইল রাষ্ট্রটির ধারণার বিরুদ্ধেই তীব্র ও আদর্শগতভাবে অবস্থান নিয়েছেন। তারা ইহুদি রাষ্ট্রটিকে ‘খারাপের চূড়ান্ত রূপ’ হিসেবে দেখেন।’

ইসরাইল-ফিলিস্তিন সহাবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি মসিয়াবাদী আদর্শ এবং পশ্চিম তীরে আইনহীনতা ইসরাইলবিরোধী শত্রুতা বাড়াতে ভূমিকা রেখেছে।

হার্শ মার্কিন ইহুদি সম্প্রদায়ের নেতাদের নিজেদের অবস্থান ও কৌশল নতুন করে মূল্যায়নের আহ্বান জানান। তার মতে, ভবিষ্যতে ইহুদি সম্প্রদায়কে আরো বাস্তববাদী হতে হবে, বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে জোট গড়ে তুলতে হবে এবং নিজেদের প্রভাব সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া থেকে বিরত থাকতে হবে।

তিনি সতর্ক করে বলেন, আগামী কয়েক বছর মার্কিন ইহুদি সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জপূর্ণ হতে যাচ্ছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল

আরএ

গাজায় ২৫০ বিদেশি সেনা মোতায়েনের অনুমোদন ইসরাইলের, থাকছে যেসব দেশ

কপ-৩১ সম্মেলনে বিদ্যুৎ ব্যবহারে জোর দিচ্ছে তুরস্ক

হরমুজ পুনরায় খুলে দিতে ইরানের ২ দিনের প্রস্তাবে কী আছে

ইসরাইলের ‘চিরস্থায়ী যুদ্ধে’ জড়িয়ে পড়ায় ক্ষুব্ধ মার্কিনিরা

মিসরে ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত শতাধিক

গাজায় বালুর ঢিবি ধসে নিহত ৫, খালি হাতে উদ্ধারকাজে ফিলিস্তিনিরা

ভ্যান্সের ইরান যুদ্ধবিরোধী মন্তব্যে অনেকেই অসন্তুষ্ট: ট্রাম্প

ড্রোন হামলায় ইরাকের গ্যাসক্ষেত্রে আগুন, উৎপাদন বন্ধ

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি নেই, বললেন রুবিও

সরকার গঠনে নেতানিয়াহুকে পাশে চান আইজেনকোট