হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের প্রভাবমুক্ত হয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রকে ইরানের আহ্বান

আমার দেশ অনলাইন

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরাইলের প্রভাবমুক্ত হয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলি লারিজানি বলেছেন, আলোচনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

আঞ্চলিক দেশগুলো আলোচনা সফল করতে সহায়তা করার প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান তিনি। লারিজানি জোর দিয়ে বলেন, ইরান আলোচনায় সহযোগিতার জন্য প্রস্তুত।

আলোচনার প্রক্রিয়া দীর্ঘায়িত করা উচিত নয় বলে মন্তব্য করে লারিজানি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার বিষয়বস্তু হবে না। কারণ হিসেবে বলেন, অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করা হলে প্রক্রিয়াটি ব্যাহত করতে পারে।

তিনি বলেন, ‘আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি পারমাণবিক কর্মসূচি থেকে সম্পূর্ণ আলাদা। এটি একটি অভ্যন্তরীণ বিষয়, মূলত আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত। তাই এটি এই আলোচনার অংশ হতে পারে না।’ তিনি আরো বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনার ধারণাটি ‘আলোচনার টেবিলে নেই।’

লারিজানি বলেন, ‘দেশ ইতোমধ্যেই এই প্রযুক্তিতে দক্ষতা অর্জন করেছে তার পক্ষে এটি শূন্যে নামিয়ে আনা অবাস্তব।’ স্বাস্থ্য গবেষণা ও চিকিৎসার মতো উদ্দেশ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি।

লারিজানি আরো বলেন, ইরান যেকোনো সম্ভাব্য হুমকির জন্য প্রস্তুত। ইসরাইলের বিরুদ্ধে আলোচনায় হস্তক্ষেপ করা এবং মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের আলোচনা কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। আমরা ইসরাইলের সঙ্গে কোনো আলোচনায় জড়িত নই।

আরএ

কারিগরি শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে

ইয়াবাসহ ১৫ মামলার আসামি ‘কানা জসিম’ গ্রেপ্তার

মাদরাসা শিক্ষকদের জন্য সুখবর

পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা শুরু

গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫

একীভূত পাঁচ ব্যাংক থেকে মুনাফা ছাড়া পুরো টাকা তোলার সুযোগ আমানতকারীদের

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসি

কেন্দুয়ায় ট্রাক চাপায় দুইজনের মৃত্যু, শিশুসহ আহত ৩

ময়মনসিংহে অটোরিকশাচালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন