হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহতের দাবি সৌদির

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

সৌদি আরবের রাজধানী রিয়াদ অভিমুখে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার পাল্টা জবাব হিসেবে প্রায় প্রতিদিনই সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে হুথিরা।

অন্যদিকে, ইয়েমেনের পশ্চিমা স্বীকৃত সরকারের সমর্থনে হুথিদের বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। দেশটিতে গত জুলাইয়ে নতুন করে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাত চলছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ‘হুথি সন্ত্রাসীদের ছোড়া রিয়াদ অভিমুখী একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।’

এর কয়েক ঘণ্টা আগে আল-মালিকি জানিয়েছিলেন, ইয়েমেন ও সৌদি আরবে হামলা চালানোর কাজে ব্যবহৃত হুথিদের সামরিক স্থাপনাগুলো ধ্বংস করেছে জোট বাহিনী। একই সঙ্গে দক্ষিণ লোহিতসাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতার জন্য হুমকি সৃষ্টিকারী স্থাপনাগুলোও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র: গালফ নিউজ

আরএ

ইসরাইলের ওপর চাপ প্রয়োগে ব্যর্থ পিস বোর্ড: হামাস

ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুকে ২৪ ঘণ্টার সময়সীমা দিলেন আইজেনকোট

ফিলিস্তিনিদের মর্যাদাপূর্ণ জীবনযাপনের পক্ষে জাতিসংঘ মহাসচিব

রেকর্ড দরপতন, ইরানে ১ ডলারে মিলছে ৩০ লাখ রিয়াল

ট্রাম্পের ‘হাতিয়ার’ না হতে ইরাককে ইরানের সতর্কবার্তা

গাজায় ইসরাইলি হামলায় দুই কর্মী নিহত, কাজ ব্যাহত হওয়ার কথা জানাল এমএসএফ

রিয়াদ-জেদ্দার ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়াল আকাসা এয়ার

গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি হামলা, এমএসএফের দুই কর্মী নিহত

পালাক্রমে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নেতানিয়াহুর, ঘোর আপত্তি বিরোধীদের

মার্কিন হামলা মোকাবিলায় ইরানের নৌবাহিনী প্রস্তুত: আইআরজিসি প্রধান