হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজের কাছে মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

আমার দেশ অনলাইন

ছবি: আল-জাজিরা

হরমুজ প্রণালির কাছে আমেরিকার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ সময় হেলিকপ্টারে দুজন ক্রু ছিলেন। তাদের উদ্ধার করা হয়েছে।

সোমবার এ ঘটনা ঘটে। তবে আজ মঙ্গলবার হেলিকপ্টার বিধ্বস্তের তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারের দুই ক্রুকে নিরাপদভাবেই উদ্ধার করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা কেমন আছে তা স্পষ্ট করেনি মার্কিন সংবাদমাধ্যমটি।

সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাতে নিউইয়র্ক টাইমস আরো বলেছে, অ্যাপাচি হেলিকপ্টারটি গুলি করে ভূপাতিত করা হয়েছে, নাকি এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত হয়েছে অথবা অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে কি না, সেটি এখনো জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস এবং সেনাবাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্ট্রাল কমান্ড এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

রোববার রাত থেকে দখলদার ইসরাইল ও ইরানের মধ্যে নতুন করে আবারও সংঘাত শুরু হয়েছিল। এ সময় উভয় পক্ষ মিসাইল ও পালটা মিসাইল হামলা চালায়। এর মধ্যেই হরমুজে যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটল।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান প্রায় ৩০টি রিপার ড্রোন গুলি করে নামিয়েছে। কয়েকটি যুদ্ধবিমানও ধ্বংস হয়েছে। তবে তিন মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো অ্যাপাচে হেলিকপ্টার ধ্বংস হলো।

সূত্র: আলজাজিরা

এএম

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

হুথিদের অগ্রযাত্রা, সাবির পাহাড়ের কৌশলগত এলাকা দখল

মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অস্থিরতার নতুন অধ্যায়, সংকটের মুখে উপসাগরীয় দেশগুলো

হুথিদের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোকে এক হওয়ার আহ্বান আমিরাতের

গাজায় বেসামরিক মানুষ হত্যার তথ্যচিত্র, সূত্রের বিরুদ্ধে তদন্ত চান নেতানিয়াহু

হুথিদের উচ্চাকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে সৌদি, উদ্বেগ বাড়ছে রিয়াদের

কেন হুথিদের ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্রের জবাব, যা বলছে ইরান