হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘ট্রাম্পের কথার সঙ্গে কাজের মিল নেই’

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) পররাষ্ট্রবিষয়ক কমিটির ডেমোক্র্যাট সদস্যরা মার্কিন প্রেসিডেন্টের ইরাননীতির তীব্র সমালোচনা করেছেন। তাদের অভিযোগ, তেহরানের পারমাণবিক কর্মসূচিসহ আলোচনার মূল বিষয়গুলোতে কোনো অগ্রগতি হওয়ার আগেই ইরানকে নিষেধাজ্ঞা থেকে রেহাই দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট সদস্যরা বলেন, ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতে পৌঁছানোর বিষয়ে তাদের নিজেদের এতদিনের বক্তব্যের সঙ্গে একেবারেই অসংগতিপূর্ণ।

এক্সের ওই পোস্টে বলা হয়, ‘একটি অবৈধ যুদ্ধ শেষ করা অবশ্যই একটি বিপর্যয়কর পরিস্থিতির দিকে যাওয়ার চেয়ে ভালো। তবে প্রশাসন যে পদক্ষেপ নিয়েছে, তা কোনো চুক্তিতে আসার বিষয়ে তাদের নিজেদেরই এতদিনের বক্তব্যের সঙ্গে মিলছে না।’

ডেমোক্র্যাট সদস্যরা আরো উল্লেখ করেন, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বারবার বলেছিলেন যে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর (প্রক্সি) বিষয়টি সমাধানের সঙ্গেই কেবল নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি জড়িত থাকবে। কিন্তু এর কোনোটিই এখনো সমাধান করা হয়নি। অথচ ইরান সরকারকে এমন এক ঢালাও নিষেধাজ্ঞা মুক্তি উপহার দেওয়া হয়েছে, যা তারা গত কয়েক দশক ধরে স্বপ্ন দেখছিল।

এর আগে গত সোমবার যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ (অর্থ মন্ত্রণালয়) ইরানের তেল ও জ্বালানি রপ্তানির ওপর থেকে আগামী ২১ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা স্থগিত করে। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে গত কয়েক দশকের মধ্যে এই প্রথম ইরান মার্কিন ডলারে তেল বিক্রি করার সুযোগ পাচ্ছে।

সূত্র: আলজাজিরা

এএম

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বড় সাফল্যের দাবি ইরানের

যুক্তরাষ্ট্রের কাছেও তেল বিক্রি করতে পারবে ইরান

পরমাণু পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে রাজি ইরান, দাবি ভ্যান্সের

দক্ষিণ লেবাননে ধ্বংসস্তূপ থেকে ১৩ লাশ উদ্ধার

শান্তি প্রতিষ্ঠায় ‘গ্রেটার ইসরাইল’ নীতি বন্ধের তাগিদ

কাতারের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

কেমন হবে যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের মধ্যপ্রাচ্য নীতি

মর্যাদা রক্ষার লড়াইয়ে ইরানিরা ঐক্যবদ্ধ: আরাগচি

লেবানন যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি হয়েছে: আরাগচি

যুক্তরাষ্ট্র-ইরান সংলাপে অগ্রগতি, উচ্চপর্যায়ের কমিটি গঠন