হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মূল্যস্ফীতির জন্য আমেরিকাকে দায়ী করলেন পেজেশকিয়ান

আল-জাজিরা

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে দেশটির বন্দর দিয়ে পণ্য আনা ব্যাহত হচ্ছে। এতে পণ্যের দাম বেড়ে গেছে। একই সঙ্গে তেল বিক্রি থেকে আয় কমে যাওয়া এবং শিল্পকারখানায় বোমা হামলার কারণে সরকারের আয়ও কমেছে।

শুক্রবার প্রকাশিত এক বক্তব্যে পেজেশকিয়ান এসব কথা বলেন।

পেজেশকিয়ান বলেন, আগে জাহাজে করে পণ্য আনা হতো। এখন পণ্যকে পুরো পথ ঘুরে ইরানে পৌঁছাতে হচ্ছে। এতে তৈরি পণ্যের খরচ বেড়ে গেছে।

তিনি বলেন, ‘জীবনযাত্রার ব্যয় এবং যে মূল্যবৃদ্ধির কথা আমাদের ভাই বলছেন, তা স্বাভাবিক। আগে আমরা জাহাজে করে পণ্য আনতাম। এখন সেগুলো পুরো পথ পাড়ি দিয়ে আমাদের কাছে আসতে হচ্ছে। তৈরি পণ্যের দাম বেড়ে গেছে।’

ইরানের আয় কমে যাওয়ার কথাও জানান পেজেশকিয়ান। তিনি বলেন, আগে দেশটি তেল বিক্রি করত। এখন তা পারছে না।

শিল্পকারখানায় হামলার কথাও উল্লেখ করেন তিনি। পেজেশকিয়ান বলেন, কয়েকটি কারখানা ধ্বংস করা হয়েছে। ফলে এসব কারখানা থেকে আগের মতো কর আদায় করা যাচ্ছে না।

তিনি বলেন, ‘আমাদের আয়ও কমে গেছে। আগে আমরা তেল বিক্রি করতাম। এখন তা বিক্রি করতে পারছি না। তারা বেশ কয়েকটি কারখানা ধ্বংস করেছে। আমরা সেসব কারখানা থেকে আগের মতো কর আদায় করতে পারছি না।’

ইরানের অর্থনীতি সচল রাখার ওপর জোর দিয়ে পেজেশকিয়ান বলেন, ‘অর্থনীতির চাকা ঘুরতেই হবে।’

এএম

ইসরাইলি নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা ও নতুন নির্বাচনের শঙ্কার পূর্বাভাস

সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির বিরুদ্ধে এপস্টেইন ফাইলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন হুথিরা

‘ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধ হওয়া কেবল সময়ের ব্যাপার’

যেভাবে ইসরাইলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনীতিতে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন নেতানিয়াহু

ইসরাইলে নতুন সরকার এলে কতটা পাল্টাবে ফিলিস্তিনিদের ভাগ্য

অবরুদ্ধ হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর ও স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

সরকার বদলালেও দক্ষিণ লেবাননের দখল ছাড়বে না ইসরাইল

কেবল স্বপ্নেই পারস্য উপসাগরে ফিরতে পারবেন ট্রাম্প: ইরান

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী