হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

সরকার পরিবর্তনের চেষ্টা করা হলে ইসরাইলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ডিমোনাকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। খবর আলজাজিরার।

ইরানের এক সামরিক কর্মকর্তা এ ধরনের হুঁশিয়ারি দিয়েছেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা আইএসএনএ ।

প্রতিবেদন অনুযায়ী, ওই কর্মকর্তা বলেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা চালায়, তাহলে ইরান দক্ষিণ ইসরায়েলে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে।

ইসরাইলের নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা স্থাপনাটি দেশটির পারমাণবিক কর্মসূচির কেন্দ্র হিসেবে পরিচিত। বহু বছর ধরে এটিকে ইসরাইলের পারমাণবিক গবেষণা ও সক্ষমতার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়।

যুদ্ধবিধ্বস্ত গাজায় গণবিয়ে, আনন্দ-আয়োজনের বিরল মুহূর্ত

‘যুদ্ধের আগের চেয়ে ইরানি বাহিনী এখন অনেক বেশি শক্তিশালী’

ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

গাজায় ইসরাইলের গণহত্যা, নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬১৮

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

ইরানে ফের হামলা হলে ক্ষেপণাস্ত্রের নিশানায় আসতে পারে ইউরোপ

সংঘাত বন্ধে সৌদি আরবের কাছে ৫১ বিলিয়ন ডলার চেয়েছে হুথিরা, দাবি প্রত্যাখ্যান রিয়াদের

কাতারের আমিরের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

হরমুজে মাইনের আঘাতে ২ ট্যাংকারে আগুন