হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলের সঙ্গে আলোচনার বিষয়ে লেবানন ‘অবহিত নয়’: সরকারি সূত্র

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবানন ও ইসরাইলের নেতাদের মধ্যে বৃহস্পতিবার আলোচনার ঘোষণা দিলেও ইসরাইলের সঙ্গে এমন কোনো আসন্ন আলোচনার বিষয়ে লেবানন ‘অবহিত নয়’ বলে এএফপিকে জানিয়েছে দেশটির একটি সরকারি সূত্র।

সূত্রটি বলেছে, ‘ইসরাইলের সঙ্গে পরিকল্পিত কোনো যোগাযোগের বিষয়ে আমরা অবগত নই এবং সরকারি কোনো মাধ্যমেও আমাদের এ বিষয়ে কিছু জানানো হয়নি।’ খবর এএফপির।

ট্রাম্প এর আগে তার ‘ট্রুথ সোশ্যাল’ নেটওয়ার্কে লেখেন, ওয়াশিংটন ইসরাইল ও লেবাননের মধ্যে একটু স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে।

তিনি জানান, দীর্ঘ সময়, প্রায় ৩৪ বছর পর দুই দেশের নেতারা কথা বলতে যাচ্ছেন। এটি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

এসআর

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

ইসরাইলে মার্কিন অস্ত্র পাঠানো বন্ধের বিলে সমর্থন বাড়ছে

আল-আকসায় জর্ডানের অভিভাবকত্ব অবশ্যই সম্মান করতে হবে: যুক্তরাজ্য

হরমুজে ইরানের দাপট, সংকটে বিশ্ব অর্থনীতি

লেবাননে আরো ৬৩ জন ইসরাইলি সেনা আহত

পরাজয়ের পর ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: খামেনি

লেবাননে হামলা চললে উত্তর ইসরাইল নিরাপদ থাকবে না: হিজবুল্লাহ

শত্রুর চক্রান্ত ব্যর্থ করতে জাতীয় ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতার