হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলে নতুন সরকার এলে কতটা পাল্টাবে ফিলিস্তিনিদের ভাগ্য

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

আগামী ২৭ অক্টোবর ইসরাইলে অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন। পুনরায় ক্ষমতায় আসার জন্য জোর চেষ্টা চালাচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক জনমত জরিপ অনুযায়ী, নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী গাডি আইজেনকোটের মধ্যে লড়াই বেশ হাড্ডাহাড্ডি পর্যায়ে রয়েছে।

তবে নতুন সরকার গঠিত হলেও পশ্চিম তীরে কোনো ‘নাটকীয় পরিবর্তন’ আসবে না বলে মনে করেন সাবেক ইসরাইলি কূটনীতিক অ্যালন পিঙ্কাস।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মঙ্গলবারের নির্বাচন সামনে রেখে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সামরিক বাহিনীর অভিযান মূলত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তবে তার মতে, এসব পদক্ষেপের মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে পরিস্থিতি ঘুরিয়ে দেওয়া হয়তো এরই মধ্যে কঠিন হয়ে পড়েছে।

আলজাজিরাকে পিঙ্কাস বলেন, নেতানিয়াহুর সরকার ‘তারা কতটা কঠোর, তা প্রমাণের চেষ্টা করছে’।

তিনি বলেন, বর্তমান সরকারের এসব ব্যক্তি আগামী সরকারে থাকবেন ন এমন সম্ভাবনাই বেশি। ফলে এই মুহূর্তে পশ্চিম তীর নিয়ে বর্তমান সরকারের নীতির আলোচনা প্রায় গুরুত্বহীন।

তবে নতুন সরকার গঠিত হলেও পশ্চিম তীরে ইসরাইলের নীতিতে ‘নাটকীয় পরিবর্তন’ আসবে বলে মনে করেন না পিঙ্কাস। তার মতে, বসতি স্থাপনকারীদের সহিংসতা ও অবৈধ বসতি স্থাপনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। একই সঙ্গে ইসরাইলি সামরিক বাহিনী ও পুলিশের মাধ্যমে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার উদ্যোগও দেখা যেতে পারে।

তবে ফিলিস্তিনিদের বিষয়ে নতুন সরকার বড় ধরনের নীতিগত পরিবর্তন আনবে এমনটা ভাবা কঠিন বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: আলজাজিরা

আরএ

সৌদির বিরুদ্ধে এপস্টেইন ফাইলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন হুথিরা

‘ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধ হওয়া কেবল সময়ের ব্যাপার’

যেভাবে ইসরাইলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনীতিতে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন নেতানিয়াহু

অবরুদ্ধ হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর ও স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

সরকার বদলালেও দক্ষিণ লেবাননের দখল ছাড়বে না ইসরাইল

কেবল স্বপ্নেই পারস্য উপসাগরে ফিরতে পারবেন ট্রাম্প: ইরান

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী

ফ্রান্স ও ইতালিতে বিক্ষোভে ভাঙচুর করলে দায় নিতে হবে অভিভাবকদের

প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

হরমুজে মাইনের আঘাতে ২ সুপারট্যাংকারে আগুন