হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ট্রাম্প ও অভ্যন্তরীণ কঠিন চাপের মুখে নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার একদিকে যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে দেশের অভ্যন্তরীণ জনমতের চাপে ক্রমেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। বিশেষ করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে মোকাবিলার প্রশ্নে সরকারের অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি কর্মকর্তারা একাধিকবার দাবি করেছেন, দক্ষিণ লেবাননে যেকোনো হুমকির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পূর্ণ স্বাধীনতা ইসরাইলি সেনাবাহিনীর রয়েছে। বিশ্লেষকদের মতে, এসব বক্তব্য মূলত দেশটির জনগণকে আশ্বস্ত করার প্রচেষ্টা।

ইসরাইলে নির্বাচন ঘনিয়ে আসায় রাজনৈতিক নেতারা নিজেদের দৃঢ় ও আপসহীন অবস্থান তুলে ধরার চেষ্টা করছেন। তবে বাস্তবে হিজবুল্লাহর বিরুদ্ধে বড় ধরনের আক্রমণাত্মক সামরিক অভিযান চালানো থেকে বিরত থাকতে ইসরাইলের ওপর যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ কারণে দক্ষিণ লেবাননের সাম্প্রতিক ঘটনাকে ইসরাইলি কর্তৃপক্ষ প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। তাদের দাবি, সেখানে ইসরাইলি সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই অভিযান পরিচালনা করা হয়েছে।

তবে নেতানিয়াহু সরকারের ওপর চাপ শুধু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকেই নয়, ইসরাইলের সাধারণ জনগণের মধ্য থেকেও চাপ বাড়ছে। দীর্ঘদিন ধরে সরকার হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং উত্তর ইসরাইলের সীমান্তবর্তী বসতিগুলোর ওপর গোষ্ঠীটির হামলা কমিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে আসছে।

কিন্তু এখন পর্যন্ত সেই লক্ষ্য পূরণে দৃশ্যমান সাফল্য না আসায় সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেক ইসরাইলি নাগরিক। ফলে নিরাপত্তা ও সীমান্ত পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে নেতানিয়াহু সরকারের ওপর রাজনৈতিক চাপ আরও বৃদ্ধি পাচ্ছে।

সূত্র: আল জাজিরা

এআরবি

রোমাঞ্চকর জয়ে মারেসকা যুগের শুভসূচনা

গফরগাঁওয়ে তিন মাসে ৬ বার ট্রেন লাইনচ্যুত

স্টার্ক ঝড়ে দুদিনেই টেস্ট শেষ

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটের হাতে তুলে দেওয়ার অভিযোগ পরওয়ারের

‘তিন শূন্য দিয়ে লিটনকে বিচার করছি না’

পররাষ্ট্রমন্ত্রীর শূন্যতা পূরণেই হুমায়ূন কবিরকে নিয়োগ

পাঁচ বছর পর মোংলা বন্দরে সিবিএ নির্বাচন, মাঠে নতুন রাজনৈতিক সমীকরণ

মাদক সেবনে বাধা দেওয়ায় সপরিবারে হত্যা, গ্রেপ্তার ২

আমরা ভালো ক্রিকেট খেলিনি : শান্ত

‘হানি ট্র্যাপ’কাণ্ড: বদলি পাঁচলাইশের ওসি জাহেদুল