হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতি: যুক্তরাষ্ট্রের জন্য পিছু হটা নয়, জীবন বাঁচানোর ‘ইজেকশন সিট’

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে বৈশ্বিক শক্তির ভারসাম্যে একটি ঐতিহাসিক পরিবর্তন হিসেবে দেখছেন আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুতের বিশিষ্ট পাবলিক পলিসি ফেলো রামি জি. খৌরি। খবর আলজাজিরার। তিনি বলেছেন, এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের জন্য কোনো ধরনের পিছু হটা নয় বরং তাদের জীবন বাঁচানোর জন্য অত্যাবশ্যকীয় ইজেকশন সিটের বাটন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরায় প্রকাশিত এক নিবন্ধে খুরি বলেন, এই সংঘাত নতুন কিছু গতিশীল বাস্তবতা তুলে ধরেছে, যা দীর্ঘদিনের পশ্চিমা ও ইসরাইলি আধিপত্যকে চ্যালেঞ্জ করছে।

তিনি উল্লেখ করেন, প্রচলিত অর্থে কোনো সমঝোতার পথ খোঁজার পরিবর্তে ইরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে এমন একটি সংঘাত থেকে পালানোর সুযোগ বলা যায় অনেকটা ইজেকশন সিট বাটনের মতো যেখানে তারা তাদের যুদ্ধাভিযানের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এই যুদ্ধে ব্যাপকভাবে বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং এর মাধ্যমে আন্তর্জাতিক আইনের মৃত্যু নিশ্চিত হয়েছে কেননা যুদ্ধে সাধারণ নিরীহ মানুষের সুরক্ষার পুরোপুরি উপক্ষিত হয়েছে।

লেখক এই আলোচনা এবং এর আঞ্চলিক প্রভাব সম্পর্কে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন:

আলোচনার নতুন ধারা
খৌরি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনার ভিত্তিতে আলোচনায় বসতে রাজি হয়েছে। যাকে তিনি সংশ্লিষ্ট সকল পক্ষের বৈধ অধিকার ও চাহিদা নিশ্চিত করার একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।

পশ্চিমা শক্তির উপর নিয়ন্ত্রণ
তিনি বলেন, এই চুক্তি প্রথমবারের মতো দেখিয়েছে যে, একটি মধ্যপ্রাচ্যের দেশ এককভাবে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক শক্তিকে কার্যত চ্যালেঞ্জ করতে পেরেছে। এর মাধ্যমে ইরানের রাজনৈতিক দৃঢ়তা স্পষ্ট হয়েছে।

যুদ্ধবিরতিতে ফিলিস্তিনের গুরুত্ব
দীর্ঘমেয়াদি শান্তির জন্য ফিলিস্তিন সমস্যার সমাধান জরুরি বলে মনে করেন খুরি। তার মতে, এই ইস্যু সমাধান না হলে ইসরাইলের সম্প্রসারণবাদী নীতি এবং মার্কিন আধিপত্যবাদী কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

দীর্ঘমেয়াদী শান্তির জন্য খৌরি যুক্তি দেন যে, ‘জায়নবাদ ও ইসরাইলের সম্প্রসারণবাদী লক্ষ্যকে প্রতিহত করতে। তিরি আরো উল্লেখ করেন, ‘মার্কিন সাম্রাজ্যবাদী কর্মকাণ্ড বন্ধ করতে পশ্চিমাদের অবশ্যই ফিলিস্তিন সমস্যার সমাধান করতে হবে।

মার্কিন বিশ্বাসযোগ্যতায় ধাক্কা
খুরির মতে, এই সংঘাতের অন্যতম বড় ক্ষতি হয়েছে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতায়। বিশেষ করে আরব দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্রের ভূমিকা একজন নির্ভরযোগ্য আলোচক ও নিরাপত্তা অংশীদার হিসেবে প্রশ্নবিদ্ধ হয়েছে।

শেষে তিনি সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে উপনিবেশিক সহিংসতা ও ঐতিহাসিক ক্ষতগুলো উপেক্ষা করা হলে ভবিষ্যতে আরও বড় আঞ্চলিক ও বৈশ্বিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হতে পারে।

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার মধ্যস্থতায় পাকিস্তান: সুযোগ নাকি ঝুঁকি

লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন: উদ্বেগে পাকিস্তান, সমর্থনে নেদারল্যান্ডস

যুদ্ধে ছয় সপ্তাহ এক কক্ষে কাটাতে হল ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের

ইসরাইলি হামলায় লেবাননে শিশুদের ওপর বিধ্বংসী ও অমানবিক প্রভাব

পুনরায় হামলার সুযোগ দেয় এমন যুদ্ধবিরতি চায় না ইরান

লেবাননে হামলায় স্তম্ভিত আয়ারল্যান্ড, যুদ্ধবিরতি বাড়ানোর আহ্বান

ইসরাইলের হামলায় লেবাননে বেসামরিক হতাহতে উদ্বেগ জানাল ভারত

ইসরাইলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে ফ্রান্স ও পাকিস্তানের উদ্বেগ

যুদ্ধবিরতির মধ্যে নতুন বার্তা দিলেন মোজতবা খামেনি

ইরানের হামলায় হতাহতের সংখ্যা জানাল ইসরাইল