হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমিরাতে হামলার নিন্দা জানাল ইইউ

আমার দেশ অনলাইন

ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কস্তা। ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় দেশটির প্রতি সংহতি প্রকাশ করেছেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।

আবুধাবির বেসামরিক অবকাঠামোতে তেহরানের এই আক্রমণকে ‘অযৌক্তিক’ বলে অভিহিত করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় কস্তা লিখেছেন, ‘সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ এবং সে দেশের জনগণের প্রতি আমাদের পূর্ণ সংহতি রয়েছে। বেসামরিক অবকাঠামোতে ইরানের এই ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এই শীর্ষ নেতা সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের এমন লঙ্ঘন অবিলম্বে বন্ধের আহ্বান জানান।

একই সঙ্গে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতি রক্ষায় তেহরানকে পুনরায় আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান তিনি।

কস্তা আরো বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখতে ইরানকে অবশ্যই গঠনমূলক সংলাপে বসতে হবে। ইউরোপীয় ইউনিয়ন এই উত্তেজনা প্রশমন, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং এই সংকটের স্থায়ী কূটনৈতিক সমাধানের লক্ষ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: আল-জাজিরা

এএম

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

ইয়েমেনে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ৫৩ সেনা নিহত

হুথিদের হামলার জেরে আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করল সৌদি আরব

গোপনে ইসরাইলে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন হেগসেথ

অবৈধ ইসরাইলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান অ্যামনেস্টির

ইরান যুদ্ধে সহায়তা চাওয়ার মাধ্যমে ন্যাটোকে ‘পরীক্ষা’ করছিলেন ট্রাম্প

নেতানিয়াহুর সমর্থক-বিরোধী দুই পক্ষই ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন করতে চায়

মধ্যপ্রাচ্যের পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে বদলে দিচ্ছে ইরান যুদ্ধ: বিশ্লেষক