হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হুথিদের ‘অভ্যুত্থান’ ঠেকাতে লড়াই চলবে: সৌদি জোট

আল-জাজিরা

সৌদি জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। ছবি: এএফপি

ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেছেন, ইয়েমেনের সরকারি বাহিনীকে পূর্ণাঙ্গ সামরিক সহায়তা দেওয়া হচ্ছে। লক্ষ্য, ‘রাষ্ট্র পুনঃপ্রতিষ্ঠা এবং হুথিদের অভ্যুত্থানের অবসান’ ঘটানো।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-মালিকি ইয়েমেন, সৌদি আরব এবং লোহিত সাগর ও বাব আল-মান্দাবে সৌদি জাহাজে হুথিদের হামলার নিন্দা জানান।

তিনি বলেন, সৌদি আরব তার নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে যাবে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা রক্ষাতেও দেশটি কাজ করবে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে ইয়েমেনে বড় আকারের লড়াই বন্ধ হয়েছিল। এরপর নতুন করে শুরু হওয়া সংঘাতকে ওই যুদ্ধবিরতির পর সবচেয়ে গুরুতর পরিস্থিতি হিসেবে দেখা হচ্ছে।

এএম

ফিলিস্তিনির জমি দখল করে পর্যটন পার্ক নির্মাণ করছে ইসরাইল

ইরান যুদ্ধে সমঝোতার চেয়ে উত্তেজনা বাড়ার আশঙ্কা

ইরান থেকে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী, দাবি আইআরজিসির

পদত্যাগ করলেন ইরানের জ্বালানিমন্ত্রী মোহসেন পাকনেজাদ

শক্তি বাড়িয়েছে হুথিরা, পাল্টা সামরিক হিসাব ইয়েমেন সরকারের

ইরানের হামলার শঙ্কায় যুক্তরাজ্য থেকে বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র

কঙ্গোয় যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটার দায়ে ২৭ সেনার মৃত্যুদণ্ড

যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৮০০-এর বেশি শিক্ষককে হত্যা করেছে ইসরাইল

পশ্চিমবঙ্গে কথিত ‘লাভ জিহাদ’ ও ‘ল্যান্ড জিহাদ’ ঠেকাতে আইন করবে শুভেন্দু

ইরানে নতুন মার্কিন হামলার পথে বড় বাধা ‘শজারু কৌশল’