হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান, দাবি যুক্তরাষ্ট্রের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইরান প্রায় ৮০০ বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে ওয়াশিংটন ইরান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিকদের এ কথা বলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

তিনি বলেন, ‘প্রেসিডেন্টের কাছে তথ্য আছে যে ইরানে ৮০০টি মৃত্যুদণ্ড স্থগিত করা হয়েছে।’ লিভিট জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানসংশ্লিষ্ট সব পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রেসিডেন্টের কাছে সব বিকল্প খোলা আছে।’

ট্রাম্প খোলাখুলিভাবে ইরানের বিক্ষোভকারীদের সমর্থন দিচ্ছেন। সেই সঙ্গে ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

ইরানের মুদ্রা রিয়ালের মান কমে যাওয়া এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে বিক্ষোভ শুরু হয়। পরে তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নেয়।

এসআই

পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই

মাকে হত্যার পর সন্তানকেও হত্যা, ৫ দিন পর মিলল শিশুর লাশ

শিল্পকলায় শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা

ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন ‘খোর জোন’

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রকৌশলীর মৃত্যু

ইউটিউবে বাংলাদেশি কনটেন্টের জোয়ার

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ

কিরগিজস্তানে ফোক গান নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সূচনা শেলী