ভারি বৃষ্টিতে গাজা উপত্যকাজুড়ে বাস্তুচ্যুত মানুষের শত শত তাঁবু প্লাবিত হয়েছে। ঝোড়ো বাতাসে ধ্বংস হয়ে গেছে বহু তাঁবু।
এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অস্থায়ী আশ্রয়কেন্দ্রগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে আশ্রয় নিয়েছিলেন ইসরাইলি হামলায় ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়া পরিবারগুলো।
প্রতি বছর শীতকালে গাজায় বৃষ্টি ও বন্যা দেখা দেয়। এর ফলে অবর্ণনীয় দুর্ভোগে পড়ে তাঁবুতে বসবাসকারী ফিলিস্তিনিরা।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে দখলদার ইসরাইল। এরপর থেকে গত ৫ নভেম্বর পর্যন্ত ইসরাইলি গণহত্যায় নিহত হয়েছে ৭৪ হাজার ৬১৮ ফিলিস্তিনি। একই সময়ে আহত হয়েছে অন্তত ১ লাখ ৭৫ হাজার ৯২৫ জন।
গাজায় ইসরাইলের সামরিক অভিযানে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। ২০২৫ সালের ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় ১ হাজার ৬০২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ৫ হাজার ৭৯৯ জন।
সূত্র: আলজাজিরা
আরএ