হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জর্ডানে গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৭

আমার দেশ অনলাইন

ছবি: আলজাজিরা

জর্ডানের কারাক গভর্নরেটের হামুদ গ্রামে একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় অন্তত সাতজন নিহত ও ৩৪ জন আহত হয়েছেন। অন্ত্যেষ্টিক্রিয়া চলাকালে এ হামলা চালানো হয়। শুক্রবার দেশটির জননিরাপত্তা অধিদপ্তরের পরিচালক ওবায়দুল্লাহ আল-মায়েতাহ এ তথ্য জানান।

তিনি জানান, আহতদের মধ্যে ২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। রাষ্ট্রীয় টেলিভিশন আল-মামলাকার খবরে বলা হয়, একটি গাড়ি থেকে নেমে দুই সন্দেহভাজন গির্জায় উপস্থিত লোকজনের ওপর গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, হামলার আগে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে মুখোশধারীরা গির্জায় ঢুকে কয়েক মিনিট ধরে গুলি চালায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় স্বীকার করেনি।

জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রী মাজেন আল-ফারায়া হামলাটিকে নজিরবিহীন সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বর্ণনা করেন। দেশটির রাজা দ্বিতীয় আবদুল্লাহ হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন। সংযুক্ত আরব আমিরাত ও জাতিসংঘও এ হামলার নিন্দা জানিয়েছে।

জর্ডানে এ ধরনের হামলা অত্যন্ত বিরল। দেশটির প্রায় এক কোটি ১৫ লাখ জনসংখ্যার মধ্যে খ্রিষ্টান সম্প্রদায়ের সদস্য প্রায় তিন লাখ। এর আগে ২০১৬ সালে কারাকের একটি ঐতিহাসিক দুর্গে আইএসআইএল (আইএস) যোদ্ধাদের হামলায় ১০ জন নিহত হয়েছিলেন।

সূত্র: আলজাজিরা

আরএ

ফ্রান্স ও ইতালিতে বিক্ষোভে ভাঙচুর করলে দায় নিতে হবে অভিভাবকদের

প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

হরমুজে মাইনের আঘাতে ২ সুপারট্যাংকারে আগুন

পশ্চিম তীরে ১৫ শহর-জনপদে ইসরাইলি অভিযান, আটক বহু ফিলিস্তিনি

সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবলে হামলার পরিকল্পনা ইরানের

‘হতাশা থেকেই ফের ইরানে হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প-নেতানিয়াহু’

হরমুজ প্রণালিতে জাহাজে হামলা অক্টোবরে রেকর্ড ছুঁয়েছে

পরমাণু চুক্তি ছাড়েনি ইরান

ইরানের পরমাণু কর্মসূচি যাচাইয়ে প্রস্তুত আইএইএ

পশ্চিম তীরে অবরোধ, সমষ্টিগত শাস্তির আতঙ্কে ফিলিস্তিনিরা