হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কুয়েতে ইরানের হামলার নিন্দা জিসিসি মহাসচিবের

আমার দেশ অনলাইন

কুয়েতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসিম মোহাম্মদ আল-বুদাইউই। তিনি এ ঘটনাকে “বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন উত্তেজনা বৃদ্ধি” বলে আখ্যায়িত করেছেন।

এক বিবৃতিতে আল-বুদাইউই বলেন, এ ধরনের হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায় এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ এসব গুরুতর লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ও প্রতিরোধমূলক অবস্থান নিতে হবে। খবর আল জাজিরার।

জিসিসি মহাসচিব আরও বলেন, কুয়েত উপসাগরীয় সহযোগিতা পরিষদের অবিচ্ছেদ্য অংশ এবং সদস্য দেশগুলো এ ইস্যুতে ঐক্যবদ্ধ ও দৃঢ় অবস্থানে রয়েছে।

তিনি কুয়েতের নিরাপত্তা নিশ্চিত করা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা বজায় রাখতে নেওয়া সব পদক্ষেপের প্রতি জিসিসির পূর্ণ সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন।

এসআর

পূজার আগেই হামলা করতে পারে পাকিস্তান, শঙ্কায় ভারত

সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

রাম মন্দিরে ৪ কোটির চেক, অ্যাকাউন্টে ব্যালেন্স মাত্র ৩ রুপি

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ আমিরাতের

হামের উপসর্গে দেশে আরো ৬ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ২৫৬

নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

আরএসএস প্রধান মোহন ভগবতের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে বিক্ষোভ

মির্জাপুরে বিলের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি নড়াইল থেকে গ্রেপ্তার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান