হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজায় নতুন আতঙ্ক ইঁদুরের হানা

আমার দেশ অনলাইন

ছবি : সংগৃহীত

গাজায় ধ্বংসস্তূপের পাহাড়ের পাশে একটি অস্থায়ী তাঁবুতে সন্তানদের নিয়ে বাস করছেন সামাহ আল-দাবলা। যুদ্ধের ভয়াবহতার মাঝে এখন তার জীবনে যোগ হয়েছে এক নতুন আতঙ্ক, তাঁবুতে হানা দেওয়া বিশালকার ইঁদুর।

তিন বছর বয়সী মেয়ে মায়াসিন এবং চার বছরের ছেলে আসাদকে সবসময় চোখের সামনে রাখেন সামাহ। ইঁদুর তাড়াতে দিনের বেশিরভাগ সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার পেছনে ব্যয় করলেও কোনো লাভ হচ্ছে না। সামাহ জানান, ইঁদুরগুলো এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে।

তার ধারণা, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষের লাশ খেয়ে ইঁদুরগুলো এমন হিংস্র হয়ে উঠেছে।

ইসরাইলি হামলায় গাজায় এ পর্যন্ত ৭২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকা লাশের কারণে গাজা সিটিতে ইঁদুরের উপদ্রব ও রোগবালাই ছড়িয়ে পড়ার ঝুঁকি চরম আকার ধারণ করেছে। সামাহর মতো হাজারো বাস্তুচ্যুত পরিবার এখন এই নতুন স্বাস্থ্যঝুঁকির সঙ্গে লড়াই করছে।

সূত্র: আল-জাজিরা

এএম

বরিশালে মা-শিশু উৎসবে স্বাস্থ্যসচেতনতার বার্তা

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর