সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান ব্র্যাড কুপারের বৈঠকের পর উপসাগরীয় মিত্রদের পাশে থাকার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। খবর আলজাজিরার।
বৃহস্পতিবার রিয়াদে অনুষ্ঠিত বৈঠকের পর এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সৌদি দূতাবাস জানায়, আলোচনায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সামরিক সহযোগিতা এবং আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক অগ্রাধিকার পেয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া ওই বিবৃতিতে দূতাবাস বলে, ‘শক্তির মাধ্যমে আমেরিকা শান্তি বজায় রাখে। আমরা আমাদের উপসাগরীয় অংশীদারদের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি।’