হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

আমার দেশ অনলাইন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ঘটনায় জাতিসংঘের প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে উদ্দেশ করে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল “উসকানিহীন আগ্রাসন” চালিয়েছে।

বাঘাই বলেন, চলমান এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতির জন্যও বড় ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে ইরানে বেসামরিক হতাহতের বিষয়েও আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ দেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তার দাবি অনুযায়ী, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানের মিনাব শহরে ১৬৫ জন শিশু ও স্কুলকর্মীসহ বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ চলছে তা অবৈধ এবং এ বিষয়ে জাতিসংঘকে তাদের “আইনি ও নৈতিক দায়িত্ব” পালন করতে হবে।

তবে ইরানের এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরাইলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এসআর

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩