হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলায় ২ ভারতীয় নিহত

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে ও উত্তেজনাকর পরিস্থিতিতে ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ হামলা হয়েছে। এতে দুই ভারতীয় নিহত হয়েছেন। নিহতরা হলেন- ক্যাপ্টেন আশীষ কুমার এবং ক্রু সদস্য দলীপ সিং। আশীষ কুমারের বাড়ি ভারতের বিহারে এবং দলীপ সিংয়ের বাড়ি রাজস্থানে।

বৃহস্পতিবার (৫ মার্চ) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পালাউ পতাকাবাহী তেলবাহী ট্যাংকার স্কাইলাইট ২২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। পরে ওমানের মুসান্দাম উপদ্বীপ উপকূলের কাছে জাহাজটিতে হামলা হয়। এর আগে দেশটির দুকম বন্দর এলাকায় ড্রোন হামলার ঘটনাও ঘটে।

ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) এক বিবৃতিতে জানায়, পালাউ প্রজাতন্ত্রের পতাকাবাহী তেলবাহী ট্যাংকার (স্কাইলাইট) মুসান্দাম গভর্নরেটের খাসাব বন্দর থেকে পাঁচ নটিক্যাল মাইল উত্তরে লক্ষ্যবস্তুতে পরিণত হয়। ট্যাংকারে ২০ জন ক্রু সদস্য ছিলেন। তাদের মধ্যে ১৫ জন ভারতীয় এবং ৫ জন ইরানি, তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

তবে বিবৃতিতে ট্যাংকারে কী ধরনের হামলা হয়েছিল, তা উল্লেখ করা হয়নি। সরকারি তথ্য অনুযায়ী, হামলার পর দুইজনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। হামলায় তাদের দেহ পুড়ে যায়। ক্যাপ্টেন আশীষ কুমারের দেহাবশেষ তার কেবিন থেকে উদ্ধার করা হয়।

ফটিকছড়িতে বড় সাজ্জাদ বাহিনীর ‘কালা মোবারকসহ ৪ সন্ত্রাসী গ্রেপ্তার

৬৪ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

পুলিশে দলীয় নিয়োগের তদন্ত শেষ পর্যায়ে, তথ্য প্রকাশের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

মিয়ানমারে স্বেচ্ছা প্রত্যাবাসন শুরু, ২৯ সেপ্টেম্বর ফিরবে প্রায় ১৫০০ রোহিঙ্গা

টেকনাফে পিকআপে মিলল এক লাখ ইয়াবা, গ্রেপ্তার ২

আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু

নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

অননুমোদিত ৩১ ঋণ অ্যাপ নিয়ে সতর্ক করল বিএফআইইউ

ফৌজদারহাটে জলিল টেক্সটাইলে হবে অস্ত্রের কারখানা, হস্তান্তর ঘিরে শ্রমিকদের অসন্তোষ

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী চান রুমিন ফারহানা!