হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সংলাপ আয়োজনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানাল ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সংলাপ আয়োজনের জন্য পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন। তেহরানে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে একটি পাকিস্তানি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর তিনি এ মন্তব্য করেন। খবর আলজাজিরার।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, সংলাপ আয়োজনের জন্য পাকিস্তানের ‘আন্তরিক সহযোগিতার’ প্রতি তিনি কৃতজ্ঞ। এটি দুই দেশের গভীর ও শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি।

বিমানবন্দরে পৌঁছানোর পর মুনিরকে আলিঙ্গন করার একটি ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রসারের প্রতি আমাদের অঙ্গীকার দৃঢ় এবং অভিন্ন।’

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল

যুদ্ধ বন্ধের বিনিময়ে সৌদির কাছে ৫১ বিলিয়ন ডলার দাবি হুথিদের

তেহরানে পুড়িয়ে দেওয়া হলো ট্রাম্প-ভ্যান্স-নেতানিয়াহুর বিশাল ব্যানার

বন্ধুকে হত্যার দায়ে কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড

নেতানিয়াহুর ‘হামাস-সমর্থক’ তকমা সত্ত্বেও সরকার গঠনে আরব দলগুলোর সমর্থন চাইছেন বিরোধীরা

যুদ্ধ নিয়ে নতুন যে বার্তা দিলেন ইরানের সর্বোচ্চ নেতা

সৌদি আরব ও সিরিয়ার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সই

সৌদি জোটের হামলায় ইয়েমেনে ২০ জন নিহত

মার্কিন আইনপ্রণেতাদের কাছে নেতানিয়াহু এখন বিষাক্ত: ইয়ার লাপিদ