ইয়েমেনের তাইজ প্রদেশের আকাশে সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হুথি বিদ্রোহীরা। হুথিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় তুরস্ক-নির্মিত ‘বায়রাকতার আকিনজি’ মডেলের একটি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করে তারা।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ‘উপযুক্ত অস্ত্র’ ব্যবহার করে ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে।
পৃথক এক বিবৃতিতে সারি জানান, বাব আল-মান্দেব প্রণালির কাছে সৌদি-সমর্থিত বাহিনীর সমাবেশ ও অতিরিক্ত সেনা মোতায়েনের স্থানগুলো লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাদের বাহিনী।
তিনি আরো জানান, রাস আল-আরা এলাকার কাওয়াহ ক্যাম্পে মোতায়েন বাহিনীর ওপর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা, যার ফলে হতাহতের ঘটনা ঘটে এবং অস্ত্রাগারে আগুন লেগে যায়। তিনি জানান, হুথিরা বাব আল-মান্দেবের দক্ষিণে এবং আল-সাকিয়া ও রাস আল-আরা এলাকায় অবস্থানরত বাহিনীর ওপরও হামলা চালিয়েছে, যাতে বহু মানুষ হতাহত হয়েছেন।
সূত্র: আল জাজিরা
আরএ