হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানে হাসপাতালে ১৩ হামলা, নিহত ৪ চিকিৎসক: ডব্লিউএইচও

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনে ইরানের স্বাস্থ্য অবকাঠামো এবং হাসপাতালগুলোতে ১৩টি হামলার সত্যতা পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এসব হামলায় চারজন স্বাস্থ্যকর্মী নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

রয়টার্স জানিয়েছে, এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, ডব্লিউএইচও ইরানে ১৩টি ও লেবাননে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার সত্যতা নিশ্চিত করেছে। তবে এই হামলার জন্য তিনি সরাসরি কারোর ওপর দায় চাপাননি।

একই ব্রিফিংয়ে ডব্লিউএইচও’র আরেক কর্মকর্তা হানান বালখি বলেন, ইরানে চারটি অ্যাম্বুলেন্সও হামলার শিকার হয়েছে। কাছাকাছি এলাকায় বোমা হামলায় বেশকিছু হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্যকেন্দ্র সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে হামলার ফলে তেহরানের একটি হাসপাতাল খালি করতে হয়েছে বলে ডব্লিউএইচও জানিয়েছে।

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান