হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজ সংক্রান্ত হটলাইন চালুর দাবি যুক্তরাষ্ট্রের, নাকচ ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনা নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যোগাযোগব্যবস্থা বা হটলাইন স্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে ভ্যান্সের এই দাবি পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।

শনিবার এক বিবৃতিতে তারা স্পষ্ট জানিয়েছে, দুই দেশের মধ্যে এ ধরনের কোনো যোগাযোগ লাইন তৈরি করা হয়নি এবং ভবিষ্যতে এমন কিছু করার কোনো সম্ভাবনাও নেই।

বর্তমানে উভয় পক্ষ সামরিকভাবে একে অপরের মুখোমুখি অবস্থান নিয়েছে। ফলে প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—কীভাবে এই উত্তেজনা প্রশমন করা সম্ভব? বিশেষ করে আইআরজিসি সতর্ক করে বলেছে, যদি এ ধরনের সামরিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি ঘটে, তাহলে তাদের পক্ষ থেকে আরো কঠোর ও ব্যাপক মাত্রায় জবাব দেওয়া হবে।

এ পরিস্থিতির কারণে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশ্লেষকদের মতে, আইআরজিসি যদি একের পর এক জাহাজ আটকানো অব্যাহত রাখে এবং যুক্তরাষ্ট্র যদি ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে থাকে, তাহলে তা দীর্ঘস্থায়ী সমঝোতা স্মারক (এমওইউ) এবং চলমান কূটনৈতিক আলোচনার পথকে অনিশ্চিত করে তুলতে পারে।

সূত্র: আলজাজিরা

এএম

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি

অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

রূপসায় গুরুর পচা গোস্ত ব্যবসায়ী চক্রের সন্ধান, আটক ২

ফরিদপুরে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছর কারাদণ্ড

অভ্যন্তরীণ দ্বন্দ্বে পতনের দ্বারপ্রান্তে ইসরাইল: সাবেক জেনারেল

সরকারের ১৮০ দিনে ১৩ খাতের ব্যর্থতার ফিরিস্তি তুলে ধরল এনসিপি

বিআইএফএফএলের সিইওকে নির্যাতনের মামলায় সালমান এফ রহমানের জামিন

ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত মেয়েদের উপবৃত্তি চালুর সম্ভাবনা যাচাইয়ে নির্দেশ

ঈদগাঁওয়ে সরঞ্জামসহ ১২ মাদকসেবী আটক