হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর দাবি ইরানের

আলজাজিরা

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হরমুজ প্রণালির পশ্চিমে যুক্তরাষ্ট্রের একটি ‘গুপ্তচর ও প্রতারণামূলক’ ড্রোন আটক করার দাবি করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী জানায়, তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিটের সদস্যরা হরমুজ প্রণালির পশ্চিমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গুপ্তচরবৃত্তির কাজে জড়িত একটি এমকিউএম-১৭০ ড্রোন নিরাপদে অবতরণ করাতে সক্ষম হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ড্রোনটির উদ্দেশ্য ছিল পারস্য উপসাগর ও হরমুজ প্রণালির উপকূলীয় এলাকায় ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করা।

আইআরজিসির নৌবাহিনীর বিশেষজ্ঞরা ড্রোনটি থেকে উদ্ধার করা তথ্য বিশ্লেষণ করে জানিয়েছেন, এটি পারস্য উপসাগরের দক্ষিণ উপকূলের একটি দেশ থেকে উড্ডয়ন করেছিল।

এর আগে হরমুজ প্রণালির পূর্ব দিকের আকাশসীমায় একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবিও জানিয়েছিল আইআরজিসি।

তবে ড্রোন আটক ও ভূপাতিত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এমএমআর

ভোটের রায় অস্বীকার করে আরবদের নিশানা করছেন নেতানিয়াহু: ইয়ার গোলান

হরমুজে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন

ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ, শপথ পেছানোর চক্রান্ত

ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক কারা

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় সৌদির ১৫১ গবেষক

খ্রিষ্টান ও মুসলিমদের সহাবস্থান বজায় রাখা ছাড়া লেবাননের অস্তিত্ব টিকবে না: প্রেসিডেন্ট আউন

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর দায়িত্ব সীমিত, যুদ্ধের ক্ষমতা কি থাকবে

যুক্তরাষ্ট্রের এমকিউ-১ ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ইতিহাসের ভুল পথে নেতানিয়াহু, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ওলমার্টের