হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাকে ‘ভালো সূচনা’ বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ পারমাণবিক আলোচনা শেষ হওয়ার পর একে ‘ভালো সূচনা’ হিসেবে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে ওমানের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় মার্কিন হামলার ক্রমবর্ধমান আশঙ্কা দূর করতে কোনো রোডম্যাপ দেওয়া হয়নি।

শুক্রবার মাস্কাটে ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। অন্যদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে ছিলেন বিশেষ দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। এছাড়া মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে যোগ দিয়েছিলেন।

বৈঠক শেষে আব্বাস আরাগচি বলেন, এই আলোচনা চালিয়ে নেওয়া যেতে পারে এবং এতে একটি ঐকমত্যের ইঙ্গিতও রয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আলোচনা কীভাবে এগোবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে সংশ্লিষ্ট রাজধানীগুলোর সঙ্গে পরামর্শের পর। আলোচনার ধারাবাহিকতা নিয়ে মনে হচ্ছে একটি ঐকমত্য রয়েছে।’

তিনি আরো জানান, কয়েক ঘণ্টার নিবিড় পরামর্শের পর একটি ইতিবাচক পরিবেশে এই পরোক্ষ আলোচনা শুরু হয়। প্রায় ছয় ঘণ্টা ধরে একাধিক পরোক্ষ বৈঠক ও দফায় দফায় পরামর্শ অনুষ্ঠিত হয়। এ সময় ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর আল বুসাইদি সক্রিয় ভূমিকা পালন করেন এবং দুই পক্ষের বার্তা ও দৃষ্টিভঙ্গি আদান–প্রদানে সহায়তা করেন।

আরাগচি বলেন, ‘দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই আলোচনায় ইরানের অবস্থান ও উদ্বেগ স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ইরানি জনগণের স্বার্থ, তাদের অধিকার এবং যে সব বিষয় বলা প্রয়োজন ছিল, সবই অত্যন্ত ইতিবাচক পরিবেশে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে শোনা হয়েছে অপর পক্ষের বক্তব্যও।’

পরবর্তী দফা আলোচনার সময় ও পদ্ধতি ওমানের পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে পরবর্তী পরামর্শের ভিত্তিতে নির্ধারণ করা হবে এবং ইসরাইলের সঙ্গে যুদ্ধের পর আট মাস ধরে যে গভীর অনাস্থার পরিবেশ তৈরি হয়েছে, তা কাটিয়ে ওঠাই এখন প্রথম চ্যালেঞ্জ বলে জানান তিনি। ইরানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই অনাস্থা দূর করতে পারলেই কেবল এমন একটি নতুন সংলাপের কাঠামো তৈরি করা সম্ভব হবে।’

আলোচনাগুলো কেবল পারমাণবিক ইস্যু ঘিরেই সীমাবদ্ধ বলে জানিয়ে তিনি আরো বলেন, ‘আমাদের আলোচনা শুধু পারমাণবিক বিষয়েই কেন্দ্রীভূত, অন্য কোনো বিষয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলছি না।’ পারমাণবিক আলোচনা অবশ্যই শান্ত পরিবেশে, উত্তেজনা ও হুমকিমুক্ত অবস্থায় হতে হবে বলেও পরিষ্কার করেন আরাগচি।

সূত্র: আল জাজিরা

ফৌজদারি অপরাধ তদন্ত করতে পারবে এপিবিএন, খসড়া আইন অনুমোদন

চকরিয়ায় মাদকবিরোধী অভিযানে এক নারীসহ গ্রেপ্তার ৩

পীরগঞ্জে শিশুর গলায় ছুরি ধরে শিক্ষিকার স্বর্ণের চেইন ছিনতাই

মাকে হত্যার পর সন্তানকেও হত্যা, ৫ দিন পর মিলল শিশুর লাশ

শিল্পকলায় শুরু হলো ‘ক্যানভাস ২৪: মুক্তির মহাকাব্য’

জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা

ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন ‘খোর জোন’

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

রোহিঙ্গা ক্যাম্পে জেনারেটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে প্রকৌশলীর মৃত্যু

ইউটিউবে বাংলাদেশি কনটেন্টের জোয়ার