হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ১০ সামরিক স্থাপনায় মার্কিন হামলা, কঠোর হুঁশিয়ারি তেহরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, তারা হরমুজ প্রণালীর ভেতরে ও আশপাশের বিভিন্ন স্থানে ইরানের ১০টি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমান দিয়ে এসব হামলা পরিচালনা করা হয়।

বিবৃতির সঙ্গে সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাদাকালো ভিডিও প্রকাশ করেছে, যেখানে কয়েকটি হামলার দৃশ্য দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, যুক্তরাষ্ট্র তাদের সর্বশেষ হামলায় ইরানের পাঁচটি উপকূলীয় এলাকায় বোমাবর্ষণ করেছে।

পাল্টাপাল্টি হামলার পর দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি সতর্ক করে বলেছে, যেকোনো শত্রু আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে।

আইআরজিসি আরও দাবি করে, যুক্তরাষ্ট্র-ইরান অন্তর্বর্তী সমঝোতা অনুযায়ী হরমুজ প্রণালীতে নৌযান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব তেহরানের ওপর ন্যস্ত রয়েছে। তাই এখন থেকে নিয়ম লঙ্ঘনকারী জাহাজের বিরুদ্ধে আগের চেয়ে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধবিরতি লঙ্ঘন সমঝোতা স্মারকের পরিপন্থী এবং এমন পদক্ষেপ চলমান সমঝোতা প্রক্রিয়া সম্পূর্ণভাবে স্থগিত করে দিতে পারে।

সূত্র: আলজাজিরা।

কক্সবাজার দোকান মালিক সমিতির নতুন সভাপতি হাশেম-সম্পাদক মুকুল

৫০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেবে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা

বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৬ ফিলিস্তিনি

আসন্ন অনিবার্য বিপ্লবে কবি নজরুলের লেখনী অনুপ্রেরণা জোগাবে: রাশেদ প্রধান

চাকরি পেলেন গুম-খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের ৭৪ সদস্য

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৭

মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ

মিলাদুন্নবী যেভাবে বিশ্বসংস্কৃতি হলো

কালিয়াকৈরে নদীর পানিতে ভেসে উঠল শিশুর লাশ