হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলি অবরোধে গাজায় পানি উৎপাদন ব্যাহত

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলি অবরোধের কারণে গাজা সিটির পানি উৎপাদন ৭০ শতাংশ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। দ্বৈত-ব্যবহার উপযোগী সরঞ্জাম প্রবেশে ইসরাইলের বাধার কারণে পানি সরবরাহ লাইন মেরামত করা সম্ভব হচ্ছে না। এরফলে সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বুধবার এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র ফারহান হক বলেন, ‘আমাদের যেসব অংশীদাররা পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করেন, তারা সতর্ক করে দিয়েছেন পানি সরবরাহ লাইন মেরামত সংক্রান্ত চ্যালেঞ্জের কারণে গাজা সিটির মোট পানি উৎপাদন প্রায় ৭০ শতাংশ ব্যাহত হচ্ছে।’

তিনি জানান, সরবরাহ লাইনটি ‘ইসরাইল থেকে গাজায় আসে এবং তথাকথিত ‘হলুদ রেখা’র পূর্বে অবস্থিত, যেখানে ইসরাইলি বাহিনী মোতায়েন রয়েছে।’

হক বলেন, ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের জন্য একটি ইস্পাতের পাইপের প্রয়োজন, গাজায় পাওয়া যায় না। কারণ ‘দ্বৈত-ব্যবহার’ সরঞ্জাম হিসেবে গাজায় এর প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

গাজা উপত্যকার পানি সরবরাহের অন্যতম প্রধান উৎসগুলোর মধ্যে একটি ‘কূপ’ মেরামতে জাতিসংঘের অংশীদারদের আরেকটি অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইসরাইল। ফারহান হক বলেন, ‘আমাদের অংশীদাররা বিকল্প পানির উৎসের দিকে নজর দিচ্ছে এবং নিরাপদ পানির অব্যাহত সরবরাহ নিশ্চিত করতে পানি পরিবহন বাড়াচ্ছে।’

আরএ

মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল

নিষেধাজ্ঞা কমলে ইরানের অর্থনীতিতে আরও শক্তিশালী হতে পারে আইআরজিসি

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ইসরাইলি রাষ্ট্রদূত ও জাতিসংঘ কর্মকর্তার তুমুল বাকযুদ্ধ

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরাইলি গণহত্যা, ৪৮ ঘণ্টায় নিহত ৫

যুদ্ধিবিরতি সত্ত্বেও লেবাননে ইসরাইলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ২২

নেতানিয়াহুর অলীক কল্পনার মূল্য দিচ্ছে তেল আবিব

লেবাননে সামরিক অভিযান চালিয়ে যেতে পারে ইসরাইল

লেবাননের প্রতি ইঞ্চি জমি থেকে ইসরাইলকে বিতাড়িত করা হবে: হিজবুল্লাহ