হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে হুথিদের অগ্রযাত্রায়, নতুন চাপে ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরান-সমর্থিত হুথিদের দ্রুত সামরিক অগ্রযাত্রায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ বাব-এল-মান্দেব প্রণালি অনেকটাই নিয়ন্ত্রণ চলে এসেছে তাদের হাতে। আর এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দুটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথের ওপর কৌশলগতভাবে আরো বেশি প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হয়েছে ইরানের।

এমন পরিস্থিতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্যও নতুন সংকট তৈরি করেছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সপ্তম মাসে গড়িয়েছে। এই সংঘাতের জেরে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের (পেট্রোল) দাম বেড়ে যাওয়ায় নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের ওপর রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণ ধরে রাখার সম্ভাবনা ঝুঁকির মুখে পড়েছে। এদিকে, সামরিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও ইরান তার অনমনীয় অবস্থান ধরে রেখেছে।

কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জ্যেষ্ঠ গবেষক স্টিফেন ওয়ার্টহেইমের মতে, কয়েক সপ্তাহ আগে ট্রাম্প এমন একটি কৌশল নিয়েছিলেন, যেখানে ইরানের অর্থনীতির ওপর চাপ বাড়ানো হবে, কিন্তু সামরিক সংঘাত এমন পর্যায়ে রাখা হবে না যাতে মার্কিন অর্থনীতিও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। হুথিদের অগ্রযাত্রা সেই পরিকল্পনাকে ভেস্তে দিয়েছে।

যুক্তরাষ্ট্রের জন্য এখন বড় চ্যালেঞ্জ হলো—হুথিরা যদি বাব-আল-মান্দেব বন্ধ করে দেয়, তাহলে জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক বাণিজ্যে নতুন করে বড় ধাক্কা আসতে পারে। কিন্তু তাদের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযান চালানোও ওয়াশিংটনের জন্য ঝুঁকিপূর্ণ। কারণ ইরানের সঙ্গে দীর্ঘ সংঘাতে ইতোমধ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যাপকভাবে ব্যস্ত।

হরমুজের পর বাব-আল-মান্দেবও বন্ধ হলে বড় বিপর্যয়

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে বাধা সৃষ্টি হয়েছে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন হতো।

এবার বাব-আল-মান্দেবও বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায় আরও বড় চাপ তৈরি হবে। বিশ্লেষকদের হিসাবে, এতে বিশ্বের আরও প্রায় ৭ শতাংশ পেট্রোলিয়াম সরবরাহ এবং প্রায় ১২ শতাংশ বৈশ্বিক বাণিজ্য বাধাগ্রস্ত হতে পারে।

ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির গবেষক ও ট্রাম্পের প্রথম মেয়াদের সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড শেঙ্কার বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি ইরান একই সঙ্গে হরমুজ ও বাব-আল-মান্দেব—বিশ্বের দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে। তার ভাষায়, এতে ইরানের হাতে বিশাল কৌশলগত প্রভাব চলে আসবে।

হুথিদের বিরুদ্ধে অভিযান চালানোও ঝুঁকিপূর্ণ

বিশ্লেষক ও সাবেক কর্মকর্তাদের মতে, ট্রাম্পের সামনে এখন একটি কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে: হুথিদের পিছু হটাতে মার্কিন বাহিনী ও সীমিত মজুত থাকা আকাশ-প্রতিরক্ষা সংক্রান্ত গোলাবারুদ ব্যবহার করা, নাকি সৌদি আরব ও তাদের মিত্রদের (যেমন দক্ষিণে অবস্থিত ইয়েমেনি সরকার) ওপর হুথিদের একাই মোকাবিলা করার ভার ছেড়ে দেওয়া।

হুথিরা ১২ বছর আগে ইয়েমেনের রাজধানী দখল করে নিয়েছিল এবং এরপর থেকে সৌদি-নেতৃত্বাধীন সামরিক হস্তক্ষেপ সত্ত্বেও তাদের সেখান থেকে উৎখাত করা সম্ভব হয়নি। হুথিদের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নিলে গত বছর ট্রাম্পের করা একটি সমঝোতা কার্যত ভেস্তে যাবে; সেই সমঝোতা অনুযায়ী, লোহিত সাগরে জাহাজ চলাচলের ওপর হামলা বন্ধের বিনিময়ে যুক্তরাষ্ট্র ওই গোষ্ঠীর ওপর বিমান হামলা বন্ধ রাখার প্রতিশ্রুতি দিয়েছিল। এমন পদক্ষেপের ফলে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের মুখে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পড়ার আশঙ্কা তৈরি হবে।

পাশাপাশি, এটি মার্কিন সামরিক বাহিনীর ওপর বাড়তি বোঝা হয়ে দাঁড়াবে।

মার্কিন কর্মকর্তাদের মতে, হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে উল্লেখযোগ্য নৌ ও বিমান শক্তির প্রয়োজন হতে পারে এবং এর জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সম্পদ ভিন্ন কাজে নিয়োজিত করতে হতে পারে; কারণ, গত এক বছরে হুথিদের অবস্থানের পরিবর্তন ঘটেছে এবং তাদের সঠিক অবস্থান শনাক্ত করা জরুরি।

যদি মার্কিন নৌবাহিনীর জাহাজ ও বিমানগুলোকে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে হয়, তবে যুক্তরাষ্ট্রের গোলাবারুদ ও আকাশ-প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের যে মজুদ কমে এসেছে, তা আরো সংকটাপন্ন হয়ে পড়তে পারে।

এমএমআর

৬৩ বিদেশির পাসপোর্ট জমা রাখা সেই মহসিন গ্রেপ্তার

ফ্যাসিবাদীদের বিচার না করলে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে

প্রধানমন্ত্রীর ভারত না যাওয়ার ঘোষণায় বিদ্যুৎ নিয়ে তালবাহানা আদানির!

করমর্দন না করাটা জ্যোতির নিজস্ব সিদ্ধান্ত : বাবু

বাংলাদেশে নজর র’, আইএসআই, সিআইএ, এমআই৬, মোসাদের

নেপালের বিপক্ষে সিরিজ খেলতে ইতিবাচক বিসিবি

১৮ সেপ্টেম্বর থেকেই ফুটবল মৌসুম শুরু

রাধিকাপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

একই গ্রুপে কিংস ও মোহামেডান

দুই বছর পর তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা