হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরাইলকে অস্ত্র দেওয়া ও ইরান যুদ্ধের বিপক্ষে মার্কিনরা

আমার দেশ অনলাইন

২০২৬ সালের মার্চে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির টাইমস স্কোয়ারে একটি সামরিক নিয়োগ কেন্দ্রের পাশে ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: আল-জাজিরা

ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং ইসরাইলি সামরিক বাহিনীকে আমেরিকার সহায়তা প্রদানের বিষয়ে মার্কিন জনগণের সমর্থন ক্রমাগত কমছে।

দ্য নিউইয়র্ক টাইমস ও সিয়েনা ইউনিভার্সিটির যৌথ পরিচালনায় পরিচালিত একটি নতুন জনমত জরিপে এর প্রমাণ মিলেছে।

১ হাজার ৫০৭ জন নিবন্ধিত ভোটারের ওপর পরিচালিত এই জরিপে দেখা গেছে, মাত্র ৩০ শতাংশ ভোটার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে সমর্থন করেছেন; যেখানে এর বিপরীতে প্রায় ৬৪ শতাংশ ভোটার এই যুদ্ধের বিরোধিতা করেছেন।

এ ছাড়া, উত্তরদাতাদের প্রায় ৫৭ শতাংশ ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা প্রদানের বিপক্ষে মত দিয়েছেন। এর বিপরীতে মাত্র ৩৭ শতাংশ উত্তরদাতা ইসরাইলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে সমর্থন জানিয়েছেন।

তুলনামূলকভাবে, ২০২৩ সালের নভেম্বরে গাজায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার এক মাস পর কুইনিপিয়াক ইউনিভার্সিটির এক জরিপে দেখা গিয়েছিল, ৫১ শতাংশের বেশি মার্কিন ভোটার ইসরাইলে আরো সামরিক সহায়তা পাঠানোর পক্ষে সমর্থন দিয়েছিলেন। সেই তুলনায় বর্তমানে ইসরাইলের প্রতি মার্কিন নাগরিকদের এই সমর্থনের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

সূত্র: আলজাজিরা

এএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান

বোচাগঞ্জে মিনহাজের তরমুজ চাষে সাফল্য

১০ ভুক্তভোগীর অভিযোগ, তবুও অধরা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জিয়ান

অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার

নাইটগার্ডের মতো পৌরসভাকে পাহারা দিয়ে রেখেছি: পৌর নির্বাহী কর্মকর্তা

মেহেরপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় নকলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: গালিবাফ

গণভোটের রায় বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গড়তে হবে

যে ফুলের খুশবুতে জাহান মাতোয়ারা