হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

এলএনজি উৎপাদন বন্ধ থাকায় কাতারএনার্জির ‘ফোর্স ম্যাজিউর’ ঘোষণা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতারএনার্জি এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন বন্ধ করার পর তাদের ক্ষতিগ্রস্ত ক্রেতাদের জন্য “ফোর্স ম্যাজিউর” ঘোষণা করেছে।

সোমবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি এবং মেসাইদ ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অবস্থিত কাতারএনার্জির পরিচালিত স্থাপনাগুলিতে সামরিক হামলার কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন বন্ধ রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, এই পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত ক্রেতাদের জন্য ফোর্স ম্যাজিউর ঘোষণা করা হয়েছে, যা সরবরাহ বাধ্যবাধকতা পূরণে ব্যর্থতার ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরের ঘটনার কারণে দায়মুক্তি প্রদান করে।

ঘোষণার পরপরই বৈশ্বিক জ্বালানি বাজারে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। বেঞ্চমার্ক ডাচ ও ব্রিটিশ পাইকারি গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ বেড়ে যায়। একই সময়ে বেঞ্চমার্ক এশিয়ান এলএনজির দাম প্রায় ৩৯ শতাংশ বৃদ্ধি পায়।

বিশ্ববাজারে এলএনজি সরবরাহে কাতারের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এই উৎপাদন বন্ধের সিদ্ধান্ত আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলেছে।

নবীনগরে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও লুটপাটের অভিযোগ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

২২৪ কেজি গাঁজা ও বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৩

ইউক্রেনকে ৬১০ কোটি ইউরোর নতুন প্রতিরক্ষা সহায়তা অনুমোদন ইইউর

চিরনিদ্রায় শায়িত রফিক উল্লাহ, এমপির শোক

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক