হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মক্কায় আছড়ে পড়ল হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

আনাদোলু এজেন্সি

ছবি: আনাদোলু

সৌদি আরবের মক্কা অঞ্চলে হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ আছড়ে পড়েছে একটি গ্রামে।

বৃহস্পতিবার ভোরে মক্কা অঞ্চলের সাবুহা গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।

সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, ইয়েমেনের হুথি গোষ্ঠী ক্ষেপণাস্ত্র দুটি ছুড়েছিল। তবে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো প্রতিহত করে। এরপর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সাবুহা গ্রামে পড়ে।

এদিকে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন শনাক্ত করে সেটিও ধ্বংস করেছে জোটের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

এর আগে বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছিল, তারা পাঁচটি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে। জোটের বিবৃতিতে বলা হয়, তিনটি ক্রুজ ক্ষেপণাস্ত্র রিয়াদ অঞ্চলের দিকে ছোড়া হয়েছিল। এ ছাড়া পশ্চিম সৌদি আরবে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। দুটি ড্রোন ভূপাতিত করা হয় মক্কা ও দেশটির দক্ষিণাঞ্চলে।

হুথি ও সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এসব হামলার ঘটনা ঘটছে। সৌদি আরবকে লক্ষ্য করে হুথিরা বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। অন্যদিকে ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট।

এএম

গাজায় ৭৭ বছর বয়সি শিক্ষক আইয়ুবের আত্মমর্যাদার লড়াই, প্রজন্ম গড়ার কারিগর দাঁড়ালেন খাবারের লাইনে

মৃত্যুর তিন বছর পরও কেউ খোঁজ নেয়নি চিকিৎসক নারীর

গাজার নাসের হাসপাতালে ইসরাইলি বিমান হামলা, নিহত ৪ ফিলিস্তিনি

মক্কায় ড্রোন পাঠানোর অভিযোগ ‘মিথ্যা’, সৌদির তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

একদিকে কার্বন নিঃসরণ কমানোর চেষ্টা, অন্যদিকে সামরিক হামলায় পরিবেশ বিপর্যয়

কঠিন চাপের মুখে নেতানিয়াহু

নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল, ক্রেতাদের বয়কটে বিপাকে ইরানি ব্যবসায়ী

শান্তির কথা বলে শক্তিশালী বোমা হামলার হুমকি দিচ্ছেন ট্রাম্প: পেজেশকিয়ান

ইসরাইলি পার্লামেন্টে হট্টগোল, নেতানিয়াহুকে ধমকালেন বেনেট

ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধে ট্রাম্পের সিদ্ধান্ত ‘মার্কিন নাগরিকদের বিজয়’