হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমিরাতের আকাশপথ স্বাভাবিক, ১০ মে থেকে চালু করছে কাতার

আমার দেশ অনলাইন

ফাইল ছবি (সংগৃহীত)

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতির পর সংযুক্ত আরব আমিরাতের আকাশপথে বিমান চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। একই সঙ্গে কাতার এয়ারওয়েজ ঘোষণা দিয়েছে, আগামী ১০ মে থেকে ইরাকের রাজধানী বাগদাদসহ বসরা ও এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করবে।

আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কার কারণে গত ২৮ ফেব্রুয়ারি কাতার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করেছিল। পরে ৬ মার্চ আংশিকভাবে আকাশসীমা খুলে দেওয়া হয়। সর্বশেষ পরিস্থিতির উন্নতির ধারাবাহিকতায় এবার ইরাকগামী ফ্লাইট পুরোপুরি চালুর সিদ্ধান্ত নেওয়া হলো।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে নেওয়া অস্থায়ী সতর্কতা প্রত্যাহারের পর সংযুক্ত আরব আমিরাতও তাদের আকাশপথ স্বাভাবিক করেছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ও পরিচালনাগত পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমিরেটস নিউজ এজেন্সির তথ্যমতে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপদ বিমান চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক রিয়েল-টাইম পর্যবেক্ষণ অব্যাহত আছে।

সংশ্লিষ্টদের মতে, কাতার এয়ারওয়েজের এই সিদ্ধান্তে ইরাকের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সূত্র: আল জাজিরা

এআরবি

তৃতীয় সাবমেরিন ক্যাবল প্রকল্পের ল্যান্ডিং স্টেশন পরীক্ষার কাজ সম্পন্ন

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

বাংলাদেশে নজরদারি করছে ‘র’, আইবি, এনআইএ, সিবিআইসহ ১০টি সংস্থা!

ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে দুই মামলা

হ্যান্ডকাফসহ পালিয়ে লাইভে, শেষ পর্যন্ত গ্রেপ্তার আসির

পীরগাছা সোনালী ব্যাংক ব্যবস্থাপকের বিরুদ্ধে গ্রাহক হয়রানি ও অনিয়মের অভিযোগ

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জুলাই বিপ্লব পৃথিবীর ইতিহাসে একটা সেরা বিপ্লব: কবি কল্যাণী ঠাকুর চাঁড়াল

কুমিল্লা মেডিকেল কলেজে সব ফ্লোরে ছয়টি বাথরুমের মধ্যে পাঁচটিই বন্ধ, কৃষিমন্ত্রীর ক্ষোভ

বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার