হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইরানের ১৬টি বিমান ধ্বংসের দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তেহরানে রাতভর চালানো হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের ১৬টি বিমান ধ্বংস করা হয়েছে। ইরানের সীমান্তের বাইরে অভিযান পরিচালনার দায়িত্বে রয়েছে আইআরজিসির কুদস ফোর্স।

এক বিবৃতিতে, ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, যে তাদের বিমান বাহিনী ইরানের রাজধানী জুড়ে ‘বিস্তৃত আক্রমণ’ চালিয়েছে। যেখানে তারা ইরানের মেহরাবাদ বিমানবন্দরেও হামলা করেছে।

ইসরাইলি বাহিনী দাবি করেছে, ওই বিমানবন্দরটি কুদস ফোর্স মধ্যপ্রাচ্যের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র ও অর্থ স্থানান্তরের কেন্দ্র হিসেবে ব্যবহার করত। এসব গোষ্ঠীর মধ্যে লেবাননের হিজবুল্লাহও রয়েছে বলে তারা উল্লেখ করেছে।

দাবিগুলি তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং ইরানি কর্তৃপক্ষের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান