হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধের পরও ইরানের বিমান প্রতিরক্ষা সরঞ্জামের ৮৫ শতাংশ অক্ষত

আইআরজিসি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধের সময় তাদের বিমান প্রতিরক্ষা উৎপাদনক্ষমতার ৮৫ শতাংশেরও বেশি অক্ষত ছিল।

ফার্স নিউজ এজেন্সির প্রকাশ করা একটি তথ্যচিত্রে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, ইরানের সামরিক উৎপাদন অবকাঠামোয় হামলা হয়েছে। তার পরও ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষাব্যবস্থার উৎপাদন ও সরবরাহের হার সংঘাতের আগের সময়ের তুলনায় কমেনি।

তিনি বলেন, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা সরঞ্জামের বড় একটি অংশ বাহিনীর নিজস্ব স্বনির্ভরতা সংস্থা উৎপাদন করে। তার দাবি, যুদ্ধের পর কিছু কিছু ক্ষেত্রে উৎপাদন আরও বেড়েছে।

ওই কর্মকর্তা আরো বলেন, ইরানের বর্তমানে কার্যকর বিমান প্রতিরক্ষাব্যবস্থার মজুত যুদ্ধ শুরুর সময়ের চেয়ে শক্তিশালী অবস্থায় রয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

ইসরাইলি নির্বাচনে রাজনৈতিক অচলাবস্থা ও নতুন নির্বাচনের শঙ্কার পূর্বাভাস

সৌদির দুই শহরে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির বিরুদ্ধে এপস্টেইন ফাইলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন হুথিরা

‘ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধ হওয়া কেবল সময়ের ব্যাপার’

যেভাবে ইসরাইলের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও রাজনীতিতে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন নেতানিয়াহু

ইসরাইলে নতুন সরকার এলে কতটা পাল্টাবে ফিলিস্তিনিদের ভাগ্য

অবরুদ্ধ হেবরনে ফিলিস্তিনিদের বাড়িঘর ও স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে ইসরাইল

সরকার বদলালেও দক্ষিণ লেবাননের দখল ছাড়বে না ইসরাইল

কেবল স্বপ্নেই পারস্য উপসাগরে ফিরতে পারবেন ট্রাম্প: ইরান

আল-আকসার ইমামকে ধরে নিয়ে গেল ইসরাইলি বাহিনী