হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

‘আরো মার্কিন রক্ত ও অর্থ ব্যয়ে নিজেকে বাঁচাতে মরিয়া নেতানিয়াহু’

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আরো রক্তপাত ও যুক্তরাষ্ট্রের অর্থ ব্যয়ের মাধ্যমে নিজেকে রক্ষার চেষ্টা করার অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার ভাষায়, নেতানিয়াহু ‘একজন অধঃপতিত জুয়াড়ির মতো’ মরিয়া হয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। খবর আনাদোলুর।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি নেতানিয়াহুকে ‘পলাতক যুদ্ধাপরাধী’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, নেতানিয়াহুর হাতে আরব, মার্কিন ও ইরানিদের রক্ত লেগে আছে।

আরাগচি আরো লেখেন, ‘একজন অধঃপতিত জুয়াড়ির মতো তিনি আরো মার্কিন রক্ত ও সম্পদ ব্যয় করে মরিয়া হয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন। এমনকি যুক্তরাষ্ট্রের সিনেটররাও এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চান।’

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তেহরানের দাবি, ওই যুদ্ধে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। জবাবে ইরানও পাল্টা হামলা চালায়, যাতে মার্কিন ও ইসরাইলি নাগরিকদের প্রাণহানি ঘটে। পরে এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হয়।

তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা অচলাবস্থায় পড়ার পর ইরানের বিভিন্ন স্থাপনায় আরো হামলা চালায় যুক্তরাষ্ট্র। জুনের মাঝামাঝি দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও আলোচনায় অগ্রগতি হয়নি।

বিশ্বের জ্বালানি ও পণ্য সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে মতবিরোধের কারণে আলোচনা এখনো স্থবির রয়েছে।

এমএমআর

ট্রাম্প-পুতিনের ডিজেল চুক্তিতে ক্ষুব্ধ সুইডেন

গাজায় যুদ্ধবিরতির এক বছর, বেশির ভাগ প্রতিশ্রুতিই অপূর্ণ

যুদ্ধের মধ্যেও চাঙা ইসরাইলের অর্থনীতি

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’: মার্কিন সিনেটর

আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত হলো নিরাপত্তা: মোজতবা খামেনি

গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার আগে ও পরের কিছু চিত্র

গাজা যুদ্ধ মোদির ভারতকে যেভাবে ইসরাইলের আরো কাছে নিল

ইসরাইলি হামলা: প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি হতাহত

সৌদির হয়ে হুথিদের বিরুদ্ধে হামলা চালাবে না তুরস্ক

হরমুজ প্রণালিতে একের পর এক শক্তিশালী বিস্ফোরণ